স্বাস্থ্য

ঢামেকে দ্বিতীয় দিনেও অ্যাম্বুলেন্স ধর্মঘট, চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা

প্রতিবেদক
অবৈধ সম্পদ অর্জনে সাবেক কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড অবৈধ সম্পদ অর্জনে সাবেক কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১১ রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১১ মিরপুর-১ গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান মিরপুর-১ গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ইসরায়েলের ক্ষমতায় নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ইসরায়েলের ক্ষমতায় নেতানিয়াহু মদনে নদীভাঙন রোধ প্রকল্পে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন মদনে নদীভাঙন রোধ প্রকল্পে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন গাজা উৎসবে ফিলিস্তিনি নারীদের চোখে যুদ্ধের ভয়াবহতা ও টিকে থাকার গল্প গাজা উৎসবে ফিলিস্তিনি নারীদের চোখে যুদ্ধের ভয়াবহতা ও টিকে থাকার গল্প গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা
সব খবর

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দ্বিতীয় দিনের মতো চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। স্থায়ী পার্কিংয়ের দাবিসহ বিভিন্ন দাবিতে ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ঢামেক শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে সোমবার সংগঠনের একাংশের সদস্যরা হাসপাতালের বাগান গেটের ভেতরে পার্কিং সুবিধা ও সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছিলেন।

ঢাকা মেডিকেল অ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি শাহাদাত হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ করেই তাদের পার্কিং বন্ধ করে দিয়েছে। কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় অ্যাম্বুলেন্সগুলো বাধ্য হয়ে আশপাশের রাস্তায় রাখতে হচ্ছে, যার ফলে পুলিশের সঙ্গে নানা জটিলতা তৈরি হচ্ছে। দীর্ঘদিন ধরে হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স রেখে সেবা দিয়ে এলেও এখন কর্তৃপক্ষ পার্কিংয়ের অনুমতি দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, হাসপাতাল প্রাঙ্গণে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের কোনো সুযোগ নেই। জায়গার তীব্র সংকট এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জরুরি বিভাগের সামনের যানজট কমানো এবং রোগীদের স্বজনদের দুর্ভোগ লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাম্বুলেন্সগুলো এখন থেকে রোগী নামিয়ে দিয়ে দ্রুত প্রাঙ্গণ ত্যাগ করবে। প্রয়োজনে রোগী বহনের সময় তারা পুনরায় প্রবেশ করতে পারবে। এছাড়া জরুরি বিভাগের সামনে মালিক সমিতিকে দেওয়া একটি অস্থায়ী কক্ষও বন্ধ করে দেওয়া হয়েছে, যেখানে দূরদূরান্ত থেকে আসা রোগীদের স্বজনদের বসার ব্যবস্থা করা হবে। হাসপাতালের আশপাশের পরিবেশ সম্পর্কে ধারণা না থাকায় স্বজনরা যাতে প্রতারণার শিকার না হন, সেটিও কর্তৃপক্ষ বিবেচনায় নিয়েছে।

এদিকে ধর্মঘটের কারণে রোগী ও তাদের স্বজনরা চরম সংকটে পড়েছেন। বিশেষ করে মৃত রোগীর মরদেহ বাড়িতে নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স না পাওয়ায় তারা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। হাসপাতালের পরিচালক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রোগীদের জিম্মি করে ধর্মঘট চালানো বা সড়কে অবৈধভাবে অ্যাম্বুলেন্স আটকে রাখা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ঢামেক শাখার উদ্যোগে এ ধর্মঘট শুরু হয়। এর আগে সোমবার হাসপাতালের বাগান গেটের ভেতরে স্থায়ী পার্কিং, সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেন সংগঠনটির একাংশের সদস্যরা।