আইন ও আদালত

অবৈধ সম্পদ অর্জনে সাবেক কর কমিশনার শ্যামলের ৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদক
পুরোনো বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর, শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ পুরোনো বাণিজ্য মেলার মাঠে ভাঙচুর, শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৫০ জনের মৃত্যু সুস্থ প্রজন্ম গড়তে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রতিমন্ত্রীর সুস্থ প্রজন্ম গড়তে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রতিমন্ত্রীর দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩০ হাজার ছাড়াল আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের দ্বারস্থ শেখ হাসিনা সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাঙচুর সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাঙচুর পাবনার সাঁথিয়ায় মহাসড়ক দখল করে অবৈধ হাট, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা পাবনার সাঁথিয়ায় মহাসড়ক দখল করে অবৈধ হাট, চরম ভোগান্তিতে শিক্ষার্থী-জনতা ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান ঢাকা টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১১ রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৪, আহত ১১ মিরপুর-১ গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান মিরপুর-১ গোলচত্বরের ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
সব খবর

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসের ৫ বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন আদালত। বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আব্দুস সালাম এই রায় প্রদান করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি আদালত তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন, যা অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে। এছাড়া অবৈধভাবে অর্জিত এক কোটি ৩৬ লাখ ৪৬ হাজার ৫২২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার প্রসিকিউটর শামীম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, এনবিআরের কর অঞ্চল ময়মনসিংহে কর্মরত থাকাকালীন শ্যামল কৃষ্ণ দাস অবৈধ সম্পদ অর্জন করেন। তিনি বর্তমানে অবসরে রয়েছেন। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তিনি দুদকে নিজের ও নির্ভরশীলদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী জমা দেন। সেখানে তিনি ২ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ৮১৭ টাকার সম্পদের ঘোষণা দিয়েছিলেন। এর সঙ্গে ৩১ লাখ ১৩ হাজার ২০০ টাকার পারিবারিক ব্যয় যুক্ত করে মোট ৩ কোটি ৪ লাখ ৯৭ হাজার টাকার সম্পদের হিসাব পাওয়া যায়। দুদক যাচাই-বাছাই করে দেখেছে যে, তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ১ কোটি ১৯ লাখ ১ হাজার ২২৫ টাকা। অর্থাৎ, এক কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার আয়ের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।

এই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের ২৩ মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান গত বছরের ১৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়। বিচার চলাকালে আদালত মোট চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন।