রাজনীতি

ইসরায়েল নির্বাচন: আরব দলগুলোর সাফল্যে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর দলের

প্রতিবেদক
পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সেন্ট মার্টিনে পর্যটক বৃদ্ধি: পরিবেশের ওপর নতুন চাপ নিয়ে উদ্বেগ সেন্ট মার্টিনে পর্যটক বৃদ্ধি: পরিবেশের ওপর নতুন চাপ নিয়ে উদ্বেগ আসামে রহস্যজনক মৃত্যু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর যুগমায়া দত্তের আসামে রহস্যজনক মৃত্যু জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর যুগমায়া দত্তের লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা: আটক ২ লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা: আটক ২ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু আজ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু আজ টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য প্রধানমন্ত্রীর টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অভিযুক্ত ওয়ালিদ লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অভিযুক্ত ওয়ালিদ জান্নাতে হাওয়া (আ.)-এর সৃষ্টি ও মানব ইতিহাসের প্রেক্ষাপট জান্নাতে হাওয়া (আ.)-এর সৃষ্টি ও মানব ইতিহাসের প্রেক্ষাপট ছাত্রদল নেতা হত্যা ও এমপি আজিজের ভিডিওকাণ্ডে উত্তাল নাটোর ছাত্রদল নেতা হত্যা ও এমপি আজিজের ভিডিওকাণ্ডে উত্তাল নাটোর লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকের রানওয়েতে বাংলাদেশের রাকিব হাসান লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকের রানওয়েতে বাংলাদেশের রাকিব হাসান
সব খবর

ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। ব্যালটের ফলাফলে আরব দলগুলোর সরকার গঠনে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হওয়ার আভাস মেলার পরপরই দলটি এমন অভিযোগ সামনে আনে। তারা ব্যাপক ভোট জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে বিষয়টি তদন্তে পুলিশ ও গোয়েন্দা সংস্থা শিন বেতের হস্তক্ষেপ দাবি করেছে।

টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আরব নেতৃত্বাধীন রাজনৈতিক দল ‘রা’আম’ এবং ‘জয়েন্ট লিস্ট’ রেকর্ড পরিমাণ ভোট পেয়েছে। পূর্বাভাস বলছে, তারা নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) ১৯টি আসন পর্যন্ত জিততে পারে, যা তাদের বর্তমান সম্মিলিত ১০টি আসনের প্রায় দ্বিগুণ। বুধবার সন্ধ্যা পর্যন্ত ৮৫ শতাংশের বেশি ভোট গণনায় জয়েন্ট লিস্ট ১২টি এবং রাম ৭টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট ও তার মিত্ররা ৪৮টি আসন পাওয়ার পথে রয়েছে।

আরব দলগুলোর এই উত্থানের ফলে ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা নেতানিয়াহুর জোট ও বিরোধী ইহুদি নেতৃত্বাধীন দল—উভয়ের জন্যই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে যে, গাদি আইজেনকট আরবদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারেন। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই নেতানিয়াহু ও লিকুদ পার্টি আরবদের নিয়ে সরকার গঠনের সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করে আসছিল।

বুধবার এক বিবৃতিতে লিকুদ পার্টি দাবি করে, ‘ইসরায়েলের নির্বাচন সেই আরব দলগুলো চুরি করেছে, যারা সন্ত্রাসবাদ এবং ইহুদি রাষ্ট্র ধ্বংসকে সমর্থন করে।’ বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আরব দলগুলো ভোটারদের জড়ো করতে ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি এবং অবৈধ সফটওয়্যার ব্যবহারের মতো গুরুতর ফৌজদারি অপরাধ করেছে। তারা পুলিশ, শিন বেত ও কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) কাছে নগদ অর্থসহ খাম, জাল ভোট ও ভোটকেন্দ্রে সহিংসতার ‘শত শত প্রমাণ’ জমা দেওয়ার দাবি করেছে।

তবে লিকুদ পার্টির এই অভিযোগ নাকচ করে দিয়েছে সিইসি। কমিটির এক কর্মকর্তা টেলিভিশন চ্যানেল ১২–কে জানিয়েছেন, জালিয়াতির কোনো ভিত্তি নেই। সিইসি এক বিবৃতিতে জানিয়েছে, নিয়ম অনুযায়ী নির্বাচনের স্বচ্ছতা ও ফলাফলের বিষয়ে দলগুলোর যেকোনো অভিযোগ তারা খতিয়ে দেখছে। হিব্রু গণমাধ্যমগুলো ভোটের আগেই জানিয়েছিল যে, প্রয়োজনীয় আসন না পেলে লিকুদ পার্টি আরব অঞ্চলগুলোর ফলাফলকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করে রেখেছে।

এই রাজনৈতিক অচলাবস্থার মধ্যে রাম দলের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়োভ সেগালোভিৎজ জানিয়েছেন, তার দল পরবর্তী সরকারে অংশ নিতে চায়, তবে যাকে প্রধানমন্ত্রী মনোনীত করা হবে তাকে অবশ্যই আরব ভোটারদের স্বার্থ বিবেচনায় নিতে হবে। এদিকে, বিরোধী বামপন্থি দল ডেমোক্রেটস নেতা ইয়ার গোলান ইহুদি-আরব জোট গঠনের বিরল আহ্বান জানিয়ে বলেছেন, ‘পরিবর্তনকামী জোটের’ সদস্যদের উচিত রা’আম ও জয়েন্ট লিস্টের সাথে জোট গঠনের বিরোধিতার অবস্থান থেকে সরে আসা।