রাজনীতি

দুই মন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের, ব্যর্থ হলে ঘেরাওয়ের হুমকি

প্রতিবেদক
জাপানের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে তেহরানে কাতারের কূটনৈতিক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে তেহরানে কাতারের কূটনৈতিক প্রতিনিধি দল পাবনায় বজ্রপাতে মাছ ধরতে যাওয়া ছয়জনের মৃত্যু পাবনায় বজ্রপাতে মাছ ধরতে যাওয়া ছয়জনের মৃত্যু টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সৃষ্টি শিক্ষা পরিবার টাঙ্গাইলে ৫৬৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সৃষ্টি শিক্ষা পরিবার বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত বিশ্ব সোরিয়াসিস দিবস উপলক্ষে বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের বদলে নৈতিকতা রক্ষার দাবি ছাত্র আন্দোলনের শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শের বদলে নৈতিকতা রক্ষার দাবি ছাত্র আন্দোলনের আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, ফলাফল জানার নিয়মাবলী আগামীকাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, ফলাফল জানার নিয়মাবলী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম জাতীয় নাগরিক পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগের আল্টিমেটাম জাতীয় নাগরিক পার্টির অনিয়ম ও অনৈতিক সুবিধার অভিযোগে ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার অনিয়ম ও অনৈতিক সুবিধার অভিযোগে ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের সূচনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রমের সূচনা
সব খবর

দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। নাহিদ ইসলাম বলেন, এই দুই মন্ত্রী নিজ নিজ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাঁরা পদত্যাগ না করলে দেশের সর্বত্র মিছিল করা হবে এবং সেই মিছিল নিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে।

দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এই সমাবেশের আয়োজন করে। এতে দলের দুই সিটি করপোরেশন প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ হাজারো নেতা-কর্মী অংশ নেন।

সমাবেশে নাহিদ ইসলাম সরকারের কড়া সমালোচনা করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সন্ত্রাস সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের চেয়ে সংবিধান কাটাছেঁড়া ও সংশোধনের কাজে বেশি ব্যস্ত। চলমান নৈরাজ্য ও গুম-খুনের দায় নিয়ে তাঁকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুরও পদত্যাগ দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের তীব্র সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, বর্তমান সরকারের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই। তিনি দাবি করেন, লন্ডন থেকে তারেক রহমান দেশে ফিরেছেন দুর্নীতি, লুটপাট ও দখলদারত্ব কায়েম করার পরিকল্পনা নিয়ে। নাহিদ ইসলাম আরও বলেন, ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা শোনা যাচ্ছে, তাকে মোকাবিলা করার ক্ষমতা এই নতুন স্বৈরাচারী সরকারের নেই। তাই তরুণ সমাজকে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

সীমান্ত হত্যা, পাহাড়ে অস্থিরতা এবং প্রতিবেশী দেশে মুসলমানদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, এই সরকার ভারতের চক্রান্ত থেকে দেশকে রক্ষা করতে পারবে না। এছাড়া তিনি ডিসেম্বরের মধ্যে গঙ্গা চুক্তি ন্যায্যভাবে নতুন করে তৈরির দাবি জানান। ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ষড়যন্ত্র করে হারানো হয়েছিল দাবি করে তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, কলকাতায় এলপিজির দাম হাজার টাকা হলেও বাংলাদেশে তা ২৫০০ টাকায় কিনতে হচ্ছে। এর ব্যাখ্যা জ্বালানিমন্ত্রীকে দিতে হবে। এছাড়া তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারের সভাপতিত্বে সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। বিকেল ৪টা ১০ মিনিটে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই কর্মসূচিটি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এনসিপির সবচেয়ে বড় মাঠপর্যায়ের সমাবেশ।