শিক্ষা

ত্রিশালে বাগান ইসলামিয়া মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিবেদক
উচ্চকক্ষ নিয়ে আলোচনায় বসতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান উচ্চকক্ষ নিয়ে আলোচনায় বসতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান মিঠামইনে বিয়ের গাড়ি আটকে হামলা, পুলিশসহ আহত ১৫ মিঠামইনে বিয়ের গাড়ি আটকে হামলা, পুলিশসহ আহত ১৫ এক দফার আগে সাত দফা মেনে নিন: জামায়াত আমির এক দফার আগে সাত দফা মেনে নিন: জামায়াত আমির আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় জামায়াতে ইসলামীর তীব্র নিন্দা ৪ নভেম্বরের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সতর্কতা ৪ নভেম্বরের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সতর্কতা যুক্তরাষ্ট্রের বার্তা: ভোটের পরই ইরানে হামলার ছক যুক্তরাষ্ট্রের বার্তা: ভোটের পরই ইরানে হামলার ছক এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসা নয়, ঐক্যের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা সাজেকে জেএসএস-ইউপিডিএফের গোলাগুলিতে আতঙ্কিত বাসিন্দারা
সব খবর

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত বাগান ইসলামিয়া আলিম মাদরাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মাদরাসা প্রাঙ্গণে চারতলা ভিত্তির ওপর নির্মিতব্য একতলা এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান লিটন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফলতা অর্জন ও প্রতিষ্ঠিত হওয়ার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীলতা ও মানসম্মত পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

নতুন ভবন নির্মাণের উদ্দেশ্য নিয়ে এমপি লিটন জানান, এলাকার শিক্ষার্থীদের আধুনিক ও সুন্দর পরিবেশে পড়াশোনার সুযোগ তৈরি করে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন যে, ২০০৪ সালেও তিনি প্রতিষ্ঠানটির আগের ভবনটি নির্মাণ করেছিলেন এবং ভবিষ্যতেও মাদরাসার উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর ইসলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, জিয়াউল হাসান জামিল, আনিছুজ্জামান মৃধা ও আব্দুল আউয়াল ফরাজী। স্থানীয় বিএনপি ও মাদরাসা পরিচালনা কমিটির নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন এই একাডেমিক ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।