শিক্ষা

এশিয়ান ইউনিভার্সিটিতে উম্মাহর উৎকর্ষ সাধনে সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
১১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু রাজধানীর হোটেল সোনারগাঁয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর হোটেল সোনারগাঁয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঢাবি লাইব্রেরির এক টাকা জরিমানা দিতে ব্যাংকের লাইনে শিক্ষার্থীরা ঢাবি লাইব্রেরির এক টাকা জরিমানা দিতে ব্যাংকের লাইনে শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ছয় দিনব্যাপী ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু ঠাকুরগাঁওয়ে ছয় দিনব্যাপী ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু এপ্রিল-মার্চ অর্থবছর চালুর পথে বাংলাদেশ, ২০২৭-২৮ হবে ৯ মাসের এপ্রিল-মার্চ অর্থবছর চালুর পথে বাংলাদেশ, ২০২৭-২৮ হবে ৯ মাসের ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু বাংলাদেশের ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা পর্যালোচনায় নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা পর্যালোচনায় নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের রাজশাহীতে মার্কিন ও জাপানি ব্র্যান্ডের নকল ফুড সাপ্লিমেন্ট তৈরির কারখানা রাজশাহীতে মার্কিন ও জাপানি ব্র্যান্ডের নকল ফুড সাপ্লিমেন্ট তৈরির কারখানা
সব খবর

আশুলিয়াস্থ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এর স্থায়ী ক্যাম্পাসে ‘উম্মাহর উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশ্বমানের শিক্ষা, উচ্চতর গবেষণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং নৈতিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে মুসলিম উম্মাহর সামগ্রিক চিকিৎসাগত ও আর্থ-সামাজিক উন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে দেশি-বিদেশি শিক্ষাবিদ ও গবেষকরা বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির (আইআইইউএম) অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর অধ্যাপক ড. শুকরান আবদ রহমান এবং একই বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন বিভাগের ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন মোহাম্মদ হানিফ। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ জাফার সাদেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. এ. এস. এম. ইকবাল হোসেন।

প্রধান ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, মুসলিম উম্মাহর সুষম ও বৈশ্বিক উৎকর্ষ সাধনে আধুনিক বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল পাঠ্যপুস্তকের জ্ঞানদানে সীমাবদ্ধ না থেকে গবেষণা ও উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও নৈতিক মূল্যবোধের সঠিক সমন্বয় ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলার ওপর তারা তাগিদ দেন। পাশাপাশি সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।