অপরাধ

টেকনাফে মানবপাচার চক্রের সাথে যৌথ বাহিনীর গোলাগুলি, আহত ১ সেনা

প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ১১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু রাজধানীর হোটেল সোনারগাঁয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীর হোটেল সোনারগাঁয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঢাবি লাইব্রেরির এক টাকা জরিমানা দিতে ব্যাংকের লাইনে শিক্ষার্থীরা ঢাবি লাইব্রেরির এক টাকা জরিমানা দিতে ব্যাংকের লাইনে শিক্ষার্থীরা ঠাকুরগাঁওয়ে ছয় দিনব্যাপী ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু ঠাকুরগাঁওয়ে ছয় দিনব্যাপী ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু এপ্রিল-মার্চ অর্থবছর চালুর পথে বাংলাদেশ, ২০২৭-২৮ হবে ৯ মাসের এপ্রিল-মার্চ অর্থবছর চালুর পথে বাংলাদেশ, ২০২৭-২৮ হবে ৯ মাসের ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু বাংলাদেশের ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা পর্যালোচনায় নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা পর্যালোচনায় নতুন উচ্চপর্যায়ের কমিটি গঠন ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের
সব খবর

কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকসংলগ্ন পাহাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পাহাড়ি এলাকায় জেলা পুলিশের সঙ্গে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হন। অভিযানে অস্ত্র উদ্ধার এবং কয়েকজনকে আটক করা হয়েছে। রাত ৯টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার এবং মানবপাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের বিভিন্ন পাহাড়ে দীর্ঘদিন ধরে দুই শতাধিক মানুষকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আটকে রেখেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয় এবং ওই এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আটকে রাখা শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান, লেদার পাহাড়ি এলাকায় এই গোলাগুলির ঘটনার পর অভিযানকে কেন্দ্র করে পাহাড়সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।