অপরাধ

গাজীপুরে শিশু বলাৎকারের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

প্রতিবেদক
ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের রাজশাহীতে মার্কিন ও জাপানি ব্র্যান্ডের নকল ফুড সাপ্লিমেন্ট তৈরির কারখানা রাজশাহীতে মার্কিন ও জাপানি ব্র্যান্ডের নকল ফুড সাপ্লিমেন্ট তৈরির কারখানা সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থতায় নোয়াখালীতে দোয়া মাহফিল সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থতায় নোয়াখালীতে দোয়া মাহফিল সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে জয় দিয়ে শুরু বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে জয় দিয়ে শুরু বাংলাদেশের বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ব্যবসায়ীদের বিশেষ গুরুত্ব বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ব্যবসায়ীদের বিশেষ গুরুত্ব নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলে সরকার গঠনে গাদি আইজেনকোটকে সমর্থন দিল আরব জোট ইসরায়েলে সরকার গঠনে গাদি আইজেনকোটকে সমর্থন দিল আরব জোট ডিসেম্বরেই শুরু মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট ডিসেম্বরেই শুরু মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনা সদস্য, গ্রেপ্তার ৩ টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনা সদস্য, গ্রেপ্তার ৩
সব খবর

গাজীপুরে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে শিক্ষক মো. আনোয়ার হোসেন খানকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করেন এবং আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা করে পরোয়ানা জারি করেন।

দণ্ডপ্রাপ্ত মো. আনোয়ার হোসেন খান গাজীপুরের শরীফপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষক ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সেলিনা বেগম, তাকে সহযোগিতা করেন আইনজীবী মহিউদ্দিন ও জাকির কাদের।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ আগস্ট সকালে গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৪ নম্বর ওয়ার্ডের শরীফপুর (ধানবাড়ী) এলাকার একটি কিন্ডার গার্টেনের নার্সারি শ্রেণির ছয় বছর বয়সী এক শিক্ষার্থী বিদ্যালয়ে যায়। অন্য শিক্ষকরা শ্রেণিকক্ষে চলে যাওয়ার পর ওই বিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন খান শিশুটিকে স্কুলের অফিস কক্ষে নিয়ে বলাৎকার করেন বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরও বলা হয়, ঘটনার আগে বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ফরিদা বেগম শিশুটিকে শ্রেণিকক্ষ থেকে ডেকে অফিস কক্ষে নিয়ে যান। পরে ঘটনা সম্পর্কে কাউকে কিছু না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। শিশুটি রক্তাক্ত ও কান্নারত অবস্থায় বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানায়।

ঘটনার পর ভুক্তভোগী শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের সদস্য ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর শিশুটির মা গাছা থানায় লিখিত এজাহার দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গাছা থানা-পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করে। মামলায় মূল অভিযুক্ত হিসেবে মো. আনোয়ার হোসেন খানকে এবং সহযোগিতার অভিযোগে শিক্ষক ফরিদা বেগমকে আসামি করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও শুনানি শেষে আদালত আনোয়ার হোসেন খানকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দেন।