বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি এবং নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খানের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা লিয়াকত আলী খানের দ্রুত আরোগ্য লাভ এবং তিনি যাতে সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতে পারেন, সেই প্রার্থনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। এছাড়া মিলাদ মাহফিলে জেলায় কর্মরত অসুস্থ সাংবাদিকদের দীর্ঘায়ু কামনা এবং প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

















