কক্সবাজারের টেকনাফ উপজেলায় সন্ত্রাসী বাহিনীর গুলিতে সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী ক্যাম্পে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
আইএসপিআর-এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আহত ওই সেনা সদস্যের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য সামরিক পাহারায় অ্যাম্বুলেন্সে করে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

















