অপরাধ

ঝিনাইগাতীতে মসজিদ কমিটি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা করা হলো বিএনপি নেতাকে

প্রতিবেদক
সৌদিতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা মহাখালীতে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড মহাখালীতে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের বিদেশে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শামা ওবায়েদ বিদেশে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শামা ওবায়েদ তাহেরের সঙ্গে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরতে পারতেন না জিয়া: সাখাওয়াত তাহেরের সঙ্গে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরতে পারতেন না জিয়া: সাখাওয়াত যুদ্ধের শুরুর তুলনায় ইরান এখন অনেক বেশি শক্তিশালী: তেহরান যুদ্ধের শুরুর তুলনায় ইরান এখন অনেক বেশি শক্তিশালী: তেহরান ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্লায় কোনো সীমাবদ্ধতা থাকছে না ইরানি ক্ষেপণাস্ত্রের পাল্লায় কোনো সীমাবদ্ধতা থাকছে না ইরানের ওপর স্থল অবরোধ আরোপে নতুন টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের ইরানের ওপর স্থল অবরোধ আরোপে নতুন টাস্কফোর্স গঠন যুক্তরাষ্ট্রের
সব খবর

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আবু সালেহ আহমেদ (৬০) ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ভারুয়া বাজার জামে মসজিদের বর্তমান সভাপতি এবং নলকুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজা উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে আবু সালেহ আহমেদ ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন। তবে তার এই দায়িত্ব গ্রহণ নিয়ে একই গ্রামের ছবের আলী তালুকদারের ছেলে আব্দুল মতিন ও তার সহযোগীরা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন। শুক্রবার জুমার নামাজের ঠিক আগে মসজিদের ভেতরে এ নিয়ে আব্দুল মতিনের পক্ষের লোকজনের সঙ্গে সালেহ আহমেদের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মতিনের সঙ্গীরা তার ওপর হামলা চালালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পর স্থানীয় মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পরবর্তীতে মরদেহটি শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।