বাংলাদেশ

কুয়াকাটায় ইজিবাইক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী কারা ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী কারা কথিত প্রেমিকাকে নিয়ে মনীশ মালহোত্রার অনুষ্ঠানে মাধুরীর ছেলে অরিন কথিত প্রেমিকাকে নিয়ে মনীশ মালহোত্রার অনুষ্ঠানে মাধুরীর ছেলে অরিন সরকারের পক্ষে গেলে বিপ্লব, বিপক্ষে গেলে গণআন্দোলন: নাহিদ ইসলাম সরকারের পক্ষে গেলে বিপ্লব, বিপক্ষে গেলে গণআন্দোলন: নাহিদ ইসলাম বন্ডে বিনিয়োগের আগে যেসব গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া প্রয়োজন বন্ডে বিনিয়োগের আগে যেসব গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া প্রয়োজন সৌদিতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু সৌদিতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার ৭ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা মহাখালীতে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড মহাখালীতে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসে অগ্নিকাণ্ড ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি ছাত্রদলের বিদেশে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শামা ওবায়েদ বিদেশে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না: শামা ওবায়েদ
সব খবর

পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত নামের এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাবিলা নুসরাত ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন। দুর্ঘটনায় তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ আহত হয়েছেন, যিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকা থেকে স্বামী এবং দুই সহকর্মীর সঙ্গে কুয়াকাটায় ঘুরতে আসেন নাবিলা। তারা একটি আবাসিক হোটেলে রাত্রিযাপন শেষে শনিবার বিকেলে ইজিবাইকে করে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার দেখতে যান। সন্ধ্যায় ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন এবং নাবিলার মাথা ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

আহত ডা. মাইনুল ইসলাম শুভ জানিয়েছেন, ইজিবাইকের চাকার নিচে হঠাৎ একটি বিড়াল চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি উল্টে গিয়ে সবাই আহত হন। স্থানীয়রা নাবিলাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে এবং পরে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াছ তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তার স্বামী হিসেবে পরিচয় দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৭: ০৩আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭: ০৫