বাংলাদেশ

উখিয়ায় গোয়েন্দা সদস্যের বিরুদ্ধে অস্ত্র দিয়ে ফাঁসানোর গুরুতর অভিযোগ

প্রতিবেদক
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন নির্বাচন কমিশনার
সব খবর

কক্সবাজারের উখিয়ায় কর্মরত গোয়েন্দা সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, শারীরিক নির্যাতন ও অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ এনেছেন নূরুল আমিন নামের এক ভুক্তভোগী। রোববার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নূরুল আমিন অভিযোগ করেন, গত ৯ ফেব্রুয়ারি কোনো অপরাধ ছাড়াই গোয়েন্দা কর্মকর্তা মতিউর রহমান তাকে এবং তার শ্যালক ও খামারের পাহারাদার জানে আলমকে আটক করেন। এরপর তাদের পাশের একটি বাড়িতে নিয়ে মুখে কাপড় বেঁধে দফায় দফায় মারধর করা হয়। তিনি দাবি করেন, অস্ত্রের মালিকানার বিষয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য তার ওপর প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়। শেষ পর্যন্ত ছয়টি আগ্নেয়াস্ত্র ও ১০০ কার্তুজ দিয়ে মিথ্যা মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় তিনি তার গাড়ি ও গরু বিক্রি করে তিন মাস কারাভোগের পর জামিনে মুক্ত হন।

পবিত্র কুরআন হাতে নিয়ে নূরুল আমিন দাবি করেন, এই ঘটনা সম্পূর্ণ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। তার ভাষ্যমতে, বাড়ির পাশের রাস্তায় ইয়াবা পাচারকারী চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কর্মকাণ্ডে তার গরুর খামারটি বাধা হয়ে দাঁড়ায়। খামার সরিয়ে নেওয়ার জন্য মাদক কারবারিরা চাপ দিলে তিনি রাজি হননি। পরবর্তীতে ওই মাদক কারবারিদের পক্ষ নিয়ে গোয়েন্দা কর্মকর্তা মতিউর রহমান তাকে খামার সরাতে বাধ্য করার চেষ্টা করেন। নূরুল আমিন অভিযোগ করেন, মতিউর রহমান নিজেও মাদক কারবারে জড়িত এবং সেই আক্রোশ থেকেই তাকে আটক করে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এছাড়া তাকে সেনাবাহিনীর কাছে মিথ্যা তথ্য দিয়ে হস্তান্তর করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

ভুক্তভোগী নূরুল আমিন আরও জানান, জামিনে মুক্ত হওয়ার পরও ওই গোয়েন্দা কর্মকর্তা তাকে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফের ফাঁসানোর হুমকি দিচ্ছেন। তিনি প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কাছে জীবনের নিরাপত্তা ও বিচার চেয়েছেন।

এ বিষয়ে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, তারা বিষয়টি খতিয়ে দেখেছেন এবং মতিউর রহমান তাদের সংস্থার সদস্য নন। ওই কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন উখিয়ার পালংখালী এলাকায় দায়িত্ব পালন করার সুযোগে ওই ব্যক্তি মাদক কারবারিদের সাথে সম্পর্ক গড়ে তুলেছেন এবং নিজস্ব মোটরসাইকেল ব্যবহার করে তাদের সহায়তা করেন। এদিকে অভিযুক্ত মতিউর রহমান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্ব থাকলেও কাউকে আটক বা নির্যাতন করার ক্ষমতা তার নেই।

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ২০: ৩৭আপডেট : ১৩ জুলাই ২০২৬, ২০: ৫৩