অন্যান্য

জামিন পাওয়ার পর মুক্তির দিনই কিশোরগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

প্রতিবেদক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মেজর আখতারুজ্জামান, ওসির বিরুদ্ধে অভিযোগ পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মেজর আখতারুজ্জামান, ওসির বিরুদ্ধে অভিযোগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার দাবি পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক বিদেশে চিকিৎসার জন্য ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্যের সত্যতা নিয়ে হাইকমিশনের ব্যাখ্যা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের আইনি ভিত্তি যাচাই করছে সরকার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি আবেদনের আইনি ভিত্তি যাচাই করছে সরকার
সব খবর

কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে রনজিত ঘোষ নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগের দিন রোববার তিনি জামিন পেয়েছিলেন এবং সোমবার তার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু মুক্তির আগেই মৃত্যুর খবর পৌঁছায় তার স্বজনদের কাছে।

নিহত রনজিত ঘোষের বয়স ছিল ৭৫ বছর। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল এলাকার প্রয়াত জিতেন্দ্র ঘোষের ছেলে। জানা গেছে, তিনি চৌদ্দশত ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা ছিল, যার একটি চলতি বছরের জুন মাসে এবং অন্যটি আগস্ট মাসে দায়ের করা হয়।

কারা কর্তৃপক্ষের তথ্যমতে, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনজিত ঘোষ। কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১০টা ৪৫ মিনিটে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাগিনা মৃণাল কান্তি ঘোষ জানান, রোববার জামিন হওয়ার পর সোমবার কারাগার থেকে তার বের হওয়ার কথা ছিল। পরিবারের সদস্যরা তার অপেক্ষায় ছিলেন, কিন্তু মুক্তির পরিবর্তে তারা মৃত্যুর খবর পেয়েছেন। তিনি আরও বলেন, তারা সুনামগঞ্জ থেকে খবর শুনেছেন যে সাড়ে ১১টার দিকে তিনি মারা গেছেন, যদিও তাকে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জাহানারা বেগম বলেন, রনজিত ঘোষ শুরু থেকেই কারাগারের ভেতরের হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার চিকিৎসায় কোনো ঘাটতি বা অবহেলা করা হয়নি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল বলে তিনি জানান।