অপরাধ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, লুট ৩৫ লাখ টাকা

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

চট্টগ্রাম নগরের চকবাজার-বাকলিয়া এক্সেস সড়কে অবস্থিত ডিডিএন নামক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে একদল মুখোশধারী দুর্বৃত্ত এই হামলা চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা লুটে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চকবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. রবিউল হোসেন রাকিব জানান, দুপুর নাগাদ ৩০ থেকে ৩৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল অফিসে প্রবেশ করে। তাদের অনেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। দুর্বৃত্তরা কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি অফিসের কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রপাতি ভাঙচুর করে। এক পর্যায়ে তারা নগদ ৩৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়, যার ফলে প্রতিষ্ঠানটির ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিউল হোসেন রাকিব আরও দাবি করেন, এর আগে একটি চাঁদাবাজ চক্র তাদের কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেছিল। তাদের ধারণা, সেই চাঁদার দাবির সঙ্গে আজকের এই হামলার সরাসরি যোগসূত্র রয়েছে।

ঘটনার বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, ডিডিএন প্রতিষ্ঠানের পক্ষ থেকে হামলার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।