খেলা

পরকীয়ায় জড়িয়ে বিচ্ছেদের পথে অস্ট্রেলিয়ান তারকা অ্যাশলি গার্ডনার

প্রতিবেদক
ইয়েমেনের হোদাইদাহ বন্দরে সৌদি জোটের ব্যাপক হামলা ইয়েমেনের হোদাইদাহ বন্দরে সৌদি জোটের ব্যাপক হামলা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও ৩ শর্তে অনড় সিজেপি শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও ৩ শর্তে অনড় সিজেপি নিট কেলেঙ্কারিতে বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট কেলেঙ্কারিতে বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভৈরবে সাইকেলের চাকা পায়ে লাগার জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা ভৈরবে সাইকেলের চাকা পায়ে লাগার জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের নিট পরীক্ষা নিয়ে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী নিট পরীক্ষা নিয়ে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সহযোগিতা চাইল ঢাকা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সহযোগিতা চাইল ঢাকা সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত
সব খবর

অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার অ্যাশলি গার্ডনারের ব্যক্তিগত জীবনে নেমে এসেছে বিচ্ছেদের ছায়া। বিয়ের মাত্র দুই বছরের মাথায় স্ত্রী মনিকা রাইটের সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাচ্ছে। এই বিচ্ছেদের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে সতীর্থের সঙ্গে গার্ডনারের পরকীয়া প্রেমের অভিযোগ। ২০২০ সালে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার পর দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কে ছিলেন গার্ডনার ও মনিকা। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদন অনুযায়ী, গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ২৯ বছর বয়সী গার্ডনার ২২ বছর বয়সী জর্জিয়া নামের এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সময় বিষয়টি নিয়ে মনিকার মনে সন্দেহের দানা বাঁধে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, মনিকা বিশ্বকাপের মাঝপথেই ভারতে ছুটে যান। মনিকার এই উপস্থিতিতে গার্ডনার বেশ ক্ষুব্ধ হয়েছিলেন বলে জানা গেছে।

দেশে ফেরার পর দুইজনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং গার্ডনার সব সত্য স্বীকার করেন। গার্ডনার সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করলেও মনিকা মানসিকভাবে ভেঙে পড়েন এবং পুনরায় একসঙ্গে থাকতে অস্বীকৃতি জানান। এরপর থেকেই তারা আলাদা থাকছেন। মনিকার এক ঘনিষ্ঠ বান্ধবী জানান, তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং এ নিয়ে ক্লিনিকেও গিয়েছিলেন। কিন্তু ঘটনার পর মনিকা ক্লিনিকে জানিয়ে দেন যে, তাদের পরিবার বড় করার পরিকল্পনা আপাতত স্থগিত।

মনিকার অনুপস্থিতিতে গার্ডনার সিডনির বাড়ি থেকে নিজের জিনিসপত্র সরিয়ে নেন, তবে বিয়ের আংটিটি সেখানে রেখে যান। বাড়ি ফিরে সেটি দেখে মনিকা বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। বর্তমানে তারা আইনি বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। মনিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদনের স্ক্রিনশট ও জর্জিয়ার ছবি শেয়ার করে অভিযোগ করেন যে, এই নারীর কারণেই গার্ডনার তাকে ঠকিয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্দরমহলে এই সম্পর্কের কথা সবার জানা থাকলেও, এতদিন বিষয়টি প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।