খেলা

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ: ক্রীড়া প্রতিমন্ত্রীর নতুন পরিকল্পনা

প্রতিবেদক
সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সুবর্ণচরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ২০২৬: জয়পুরহাটে সাফল্যের শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ এইচএসসি ২০২৬: জয়পুরহাটে সাফল্যের শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ নির্দেশনা অমান্য করায় দেবীগঞ্জে ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নির্দেশনা অমান্য করায় দেবীগঞ্জে ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত চাকরি থেকে বরখাস্ত করা হলো সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদকে চাকরি থেকে বরখাস্ত করা হলো সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদকে লং ড্রাইভের বদলে জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর লং ড্রাইভের বদলে জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যায় বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে চট্টগ্রামে চাঁদার দাবিতে প্রবাসীকে হুমকি, গ্রেপ্তার ১ চট্টগ্রামে চাঁদার দাবিতে প্রবাসীকে হুমকি, গ্রেপ্তার ১ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ শিক্ষামন্ত্রীর নিজ উপজেলা কচুয়ায় এইচএসসি ও আলিম ফলাফলে বড় বিপর্যয় শিক্ষামন্ত্রীর নিজ উপজেলা কচুয়ায় এইচএসসি ও আলিম ফলাফলে বড় বিপর্যয় বেকার যুবকদের জন্য সহজ শর্তে ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের বেকার যুবকদের জন্য সহজ শর্তে ১০ লাখ টাকা ঋণের দাবি জাসদের
সব খবর

দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। একই সঙ্গে জেলা পর্যায়ে অবস্থিত স্টেডিয়ামগুলোকেও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (৩১ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর হাজীপাড়া এলাকায় একটি পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট প্রকল্প উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশাদার পর্যায়ে উন্নীত করতে সরকার কাজ শুরু করেছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকরা কাজ করছেন। মাঠের পাশাপাশি জেলা স্টেডিয়ামগুলো সংস্কার ও আধুনিকায়ন করা হবে, যাতে সেখান থেকে ভালো মানের খেলোয়াড় উঠে আসতে পারেন।

যুবকদের কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে আমিনুল হক বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ করে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মান এমনভাবে উন্নত করার পরিকল্পনা রয়েছে, যাতে তরুণরা দেশ ও বিদেশের বাজারে কাজের সুযোগ পান।

জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রতিটি বাড়ি এবং গরুর খামার রয়েছে এমন এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা গেলে জ্বালানির ওপর চাপ অনেকটাই কমবে। একই সঙ্গে তরুণরা বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবেন এবং আয় করতে পারবেন।

এর আগে, প্রতিমন্ত্রী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন এবং পাঁচজন উদ্যোক্তার হাতে ঋণের অর্থ তুলে দেন। এ সময় নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।