অপরাধ

চলন্ত ট্রাকে ডাকাতের হামলা, স্টিয়ারিংয়ে হেলপার, পথেই চালকের মৃত্যু

প্রতিবেদক
ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ঝিনাইদহের মহেশপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ গ্রেপ্তার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ আগের চেয়ে কমিয়েছে সরকার জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র
সব খবর

ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিশার ব্রিজ এলাকায় চলন্ত একটি পণ্যবাহী ট্রাকে ডাকাত দলের নৃশংস হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে সংঘটিত এই হামলায় ট্রাকচালক মো. জামাল উদ্দিন (৫৬) গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তিনি ট্রাকের স্টিয়ারিং নিজের হেলপার মো. বিল্লাল (২৩)-এর হাতে তুলে দেন। হেলপার ট্রাকটি চালিয়ে গন্তব্যের দিকে রওনা হলেও ফেনীর মহিপাল এলাকা পার হওয়ার আগেই চালক জামাল উদ্দিন ট্রাকের ভেতরেই মারা যান।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী পণ্যবাহী ট্রাকটি উজানিশার ব্রিজ এলাকায় পৌঁছালে ৫-৬ জনের একটি অজ্ঞাত ডাকাত দল চলন্ত ট্রাকটির ডান পাশের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ডাকাতরা চাপাতি দিয়ে চালক জামাল উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত হওয়ার পরও তিনি কিছু দূর ট্রাকটি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে হেলপারের ওপর দায়িত্ব অর্পণ করেন।

হেলপার বিল্লাল ট্রাকটি নিয়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন নাহার এগ্রো ফিড লিমিটেডের বিপরীতে ফারদিন পেট্রোল পাম্পের সামনে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলপারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ডাকাতি ও হামলার বিস্তারিত বিবরণ দেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, হেলপার বিল্লাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। নিহত জামাল উদ্দিনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইসা এলাকায়। তার মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাকে অবহিত করা হয়েছে এবং নিহতের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।