অপরাধ

বনবিড়ালের সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেল, ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী?
সব খবর

এক সহকর্মীকে সঙ্গে নিয়ে ব্যবসায়িক কাজে মাগুরায় গিয়েছিলেন যশোরের ব্যবসায়ী মহব্বত হোসেন। কাজ শেষে খালাবাড়িতে রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথে একটি বনবিড়ালের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে গুরুতর আহত হন মহব্বত। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট এলাকায়, যা যশোর-মাগুরা আঞ্চলিক মহাসড়কের অংশ। নিহত মহব্বত হোসেন (২৮) যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের সাঈদুর মণ্ডলের ছেলে। তিনি বাঘারপাড়া উপজেলার খাজুরায় সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের সামনে একটি ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। তবে মোটরসাইকেলে থাকা তাঁর সহকর্মীর নাম-পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহব্বত হোসেন তাঁর দোকানের এক কর্মীকে সঙ্গে নিয়ে মঙ্গলবার ব্যবসায়িক কাজে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় যান। কাজ শেষে সেখানে খালাবাড়িতে রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে করে যশোরের উদ্দেশে রওনা হন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মহব্বত নিজে, আর তাঁর সহকর্মী পেছনে বসে ছিলেন।

রাত পৌনে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকায় পৌঁছালে একটি বনবিড়াল হঠাৎ সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি অর্জুনগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান মহব্বত। তাঁর সঙ্গে থাকা সহকর্মীও আহত হন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মহব্বতকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল ইসলাম।

বাঘারপাড়া উপজেলার খাজুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে খবর পেয়ে রাত ১১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে গুরুতর আহত মহব্বতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান আছে।