রাজনীতি

সরকারের প্রথম পাঁচ মাসেই সব মন্ত্রণালয়ে সফলতা এসেছে: মাহদী আমিন

প্রতিবেদক
রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে রামগঞ্জে প্রধান সড়কে সংস্কারের ধীরগতিতে জনদুর্ভোগ চরমে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ভারত, চলছে ককরোচ পার্টির আন্দোলন হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের হেনলি পাসপোর্ট সূচক: ভিসা ছাড়া ৩৫ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো মেজর মোজাফফরকে কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য কারবালার শিক্ষা ও রাষ্ট্রীয় জীবনে ইসলামি নেতৃত্বের তাৎপর্য সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ছয় সপ্তাহের সর্বোচ্চ কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হলো নতুন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হলো গঠনতন্ত্র নিয়ে বিতর্কে থমকে আছে বেরোবি ব্রাকসু নির্বাচন গঠনতন্ত্র নিয়ে বিতর্কে থমকে আছে বেরোবি ব্রাকসু নির্বাচন
সব খবর

বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে দেশের সব মন্ত্রণালয়েই সফলতা অর্জিত হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৫০ দিন পূর্ণ হয়েছে। যদিও সময়ের হিসাবে এটি দীর্ঘ সময় নয়, তবুও একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের পরীক্ষা। সরকার রাষ্ট্র পরিচালনায় জনকল্যাণ, স্বচ্ছতা, সুশাসন এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

মাহদী আমিন বলেন, সরকারের প্রতিটি অর্জন, উদ্যোগ, চ্যালেঞ্জ এবং সংস্কার সম্পর্কে জনগণকে জানানোকে সরকার নৈতিক দায়িত্ব হিসেবে মনে করে। জনগণের আস্থা ও বিশ্বাসই সরকারের সবচেয়ে বড় শক্তি। দায়িত্ব গ্রহণের পর থেকে সরকার বিশেষ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এর পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয় ও দুর্নীতিমুক্ত পর্যালোচনার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, সাম্প্রতিক বন্যাদুর্গতদের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত শিক্ষা ও স্বাস্থ্য খাত পুনর্গঠনের কাজও গুরুত্বের সাথে করা হচ্ছে। পাঁচ মাসের এই অর্জনকে ভিত্তি হিসেবে ধরে একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের গঠনমূলক মতামত, সমর্থন ও আস্থাই সরকারের আগামী দিনের পথচলার প্রেরণা হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান এবং ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলাসহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।