রাজনীতি

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রতিবেদক
কক্সবাজারের হিমছড়িতে ঢেউয়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারের হিমছড়িতে ঢেউয়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি গুরুতর নিরাপত্তা ত্রুটি: ইউরোপের বহু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ গুরুতর নিরাপত্তা ত্রুটি: ইউরোপের বহু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান
সব খবর

বিগত শেখ হাসিনা সরকারের আমলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের স্বত্ব কেনা ও সম্প্রচার প্রক্রিয়ায় বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সে সময় ফিফাকে চুক্তির পুরো টাকা পরিশোধ করার পরও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রায় ১৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, ২০২২ সালের বিশ্বকাপে ৩ দশমিক ২ মিলিয়ন ডলারে স্বত্ব কেনার পরও বিশাল অঙ্কের এই দুর্নীতি সংঘটিত হয়েছিল। তবে বর্তমান সরকারের সময়ে ভিন্ন চিত্র দেখা গেছে। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী, এবার খেলা দেখানোর ক্ষেত্রে জনগণের টাকা যেন খরচ না হয়, সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই নির্দেশনা মেনেই ২০২৬ বিশ্বকাপ ফুটবল দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

জহির উদ্দিন স্বপন জানান, ফিফার কাছ থেকে এবার ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে এবং চারটি গণমাধ্যমে খেলাটি সফলভাবে সম্প্রচার করা হয়েছে। পুরো আয়োজনে ৩ থেকে ৪ কোটি টাকার সামান্য ঘাটতি হতে পারে, যা বিজ্ঞাপনের আয় থেকে পূরণ হয়ে যাবে। ফলে সরকারি তহবিল থেকে খরচ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে তিনি দাবি করেন।

সাবেক সরকারের আমলের ১৪০ কোটি টাকার সেই দুর্নীতির বিষয়ে মন্ত্রী আরও জানান, বিটিভির মাধ্যমে হওয়া এই আর্থিক অনিয়ম নিয়ে বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে। তদন্তের আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরবর্তী আইনি পর্যালোচনার জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।