রাজনীতি

রাজনৈতিক মিত্রদের মান ভাঙাতে নৈশভোজের আয়োজন বিএনপির

প্রতিবেদক
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করলেন রাষ্ট্রপতি সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ সিরাজগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় চরম দুর্ভোগ গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট গ্রিসে এয়ার শো চলাকালে বিধ্বস্ত যুদ্ধবিমান, নিহত দুই পাইলট
সব খবর

দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী ও জোটসঙ্গীদের যথাযথ মূল্যায়ন না হওয়ার অভিযোগ এবং সৃষ্ট অসন্তোষ নিরসনে উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত সোমবার রাতে শরিক দল ও সমমনা জোটের শীর্ষ নেতাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন তিনি। এর আগে দলের পক্ষ থেকে রাশেদ খানকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে অন্যদের ধৈর্য ধরার বার্তা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপির পাশে থাকা অনেক দলই সরকারে কোনো পদ-পদবি না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে, যার মধ্যে ইসলামপন্থি কয়েকটি দলও রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পায়। ২১৪টি আসনের মধ্যে বিএনপি ২১১টি এবং শরিকরা ৩টি আসনে বিজয়ী হয়। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া এনডিএম থেকে বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ এবং নাগরিক ঐক্যের সাবেক যুগ্ম সম্পাদক ডা. জাহেদ উর রহমানও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। রাশেদ খানকে সম্প্রতি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়ে দলের ভেতর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলোর মধ্যে জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন সরকারে কোনো পদ পায়নি। ১২ দলীয় জোটের শরিকদের অবস্থাও একই। জোটের অধিকাংশ দল কোনো পদ না পাওয়ায় ক্ষুব্ধ। জমিয়তে উলামায়ে ইসলাম গত সোমবারের নৈশভোজে আমন্ত্রণ পেলেও তাতে অংশ নেয়নি। দলটির প্রচার সম্পাদক ইমরানুল বারী সিরাজী জানিয়েছেন, জোটের শরিক হিসেবে যথাযথ মূল্যায়ন না পাওয়ায় তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। এছাড়া ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি নির্বাচনে অংশ নিয়ে জয়ী হলেও সরকারের কোনো পদে নেই, যা নিয়েও অসন্তোষ রয়েছে।

বিএনপির নীতিনির্ধারকরা প্রকাশ্যে এসব নিয়ে কথা বলতে রাজি না হলেও দলের তৃণমূল ও ছাত্রদলের নেতারা মনে করছেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া দলের ভেতরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রাশেদ খানের নিয়োগের বিষয়টি নিয়ে ছাত্রদল ও যুবদলের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের আন্দোলনে সক্রিয় থেকেও অনেক রাজনৈতিক দল ও অধিকারকর্মী অবহেলিত বোধ করছেন, যা বিএনপির জন্য আগামী দিনে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।