স্বাস্থ্য

সরকারি হাসপাতালকে মানুষের আস্থার প্রধান কেন্দ্রে পরিণত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
কক্সবাজারের হিমছড়িতে ঢেউয়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারের হিমছড়িতে ঢেউয়ে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি হুতি হামলার পর সৌদি আরবে ব্যক্তিগত উড়োজাহাজ ভাড়ার চাহিদা ও খরচ বৃদ্ধি গুরুতর নিরাপত্তা ত্রুটি: ইউরোপের বহু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ গুরুতর নিরাপত্তা ত্রুটি: ইউরোপের বহু সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, ২ নিখোঁজ ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু ঢাকা-দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল শুরু কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংঘর্ষ, আহত ৩০ আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড আ. জব্বার হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট, দাম্মাম রুটে চালু বিমান
সব খবর

সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সেবাপ্রাপ্তি সহজ করার নির্দেশ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতের অর্জন সম্পর্কে জানতে চেয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়। গ্রামের মানুষকে যেন চিকিৎসার জন্য অন্যত্র ছুটতে না হয়, তা নিশ্চিত করতে হবে।

বৈঠকে উপস্থিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা জানান, আগের সরকার স্বাস্থ্যখাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, যেখান থেকে উত্তরণে তারা নিরলস কাজ করছেন। এ সময় সরকারি হাসপাতালে চিকিৎসকদের দায়িত্ব অবহেলার অভিযোগ নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, চিকিৎসকদের রোগীদের প্রতি আরও আন্তরিক হতে হবে এবং দায়িত্বে অবহেলা করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কিডনি রোগীদের দুর্ভোগ লাঘবে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে বিদ্যমান ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলোকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। এছাড়া আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এজন্য প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি পরিকল্পনার বিষয়টিও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। গণপূর্তের প্রকৌশলীরা এ সংক্রান্ত অবকাঠামোর নকশা উপস্থাপন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিতসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।