ধর্ম ও ইসলাম

২০২৭ সালের হজের জন্য দুটি সরকারি প্যাকেজ ঘোষণা

প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় সাতক্ষীরার জামায়াত এমপির নতুন ভিডিও নিয়ে তোলপাড় স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনে অযোগ্য প্রার্থীদের তালিকা জানাল নির্বাচন কমিশন ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বিপুল মাদকদ্রব্যসহ দম্পতি গ্রেপ্তার স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে রোনালদোকে নিয়ে বিতর্কিত মন্তব্য গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত গাজী নজরুলের বিষয়ে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত
সব খবর

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের ভিত্তিতে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি পৃথক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরেন। ঘোষিত প্যাকেজ অনুযায়ী, ‘হজ প্যাকেজ-১’-এর জন্য খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর জন্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

হজ প্যাকেজ-১ এর আওতায় হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা পাবেন। এই প্যাকেজে মিনায় জোন-২ এ তাঁবুর ব্যবস্থা থাকবে এবং মিনা-আরাফায় মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে, যেখানে ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সেবা অন্তর্ভুক্ত থাকবে। সাধারণত সৌদি আরবে অবস্থানের সময়কাল ৩৫ থেকে ৪০ দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া, অতিরিক্ত অর্থ প্রদানের মাধ্যমে হজযাত্রীরা চাইলে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের সুবিধা নিতে পারবেন।

অন্যদিকে, অপেক্ষাকৃত সাশ্রয়ী ‘হজ প্যাকেজ-২’ এর আওতায় মক্কায় হোটেল হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২-৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী হতে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান নির্ধারণ করা হয়েছে এবং এখানেও মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সৌদি সরকারের বিধান অনুযায়ী, হোটেল যদি দুই কিলোমিটারের বেশি দূরে অবস্থিত হয়, তবে হজযাত্রীদের যাতায়াতের জন্য সালাওয়াত বাসের সুবিধা নিশ্চিত করা হবে। এই প্যাকেজটির মোট খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা ধার্য করা হয়েছে।