রাজনীতি

সাইবার বুলিং দমনে আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ সরকারের

প্রতিবেদক
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী লংমার্চের নামে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বিরোধীরা: রিজভী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের নির্দেশ চিফ প্রসিকিউটরের লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদা ও দুই নাতি-নাতনির মৃত্যু ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ডিজিটাল ঋণে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত জরুরি সহায়তা ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্যের নিন্দা ৮ দেশের রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে সাজ সাজ রব জেলায় রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০ র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা, ক্যাম্পাসে আতঙ্ক
সব খবর

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য, অপপ্রচার এবং ফেক ভিডিও ছড়িয়ে দেশের অসংখ্য নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিকে হেয় করার প্রবণতা রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এই ধরনের সাইবার অপরাধ দমনে সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিংয়ের মাধ্যমে জনগণকে হয়রানি করা হচ্ছে। নাগরিকদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই সরকার এই উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, সরকার এ ক্ষেত্রে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করবে।

সরকারের ১৮০ দিন পূর্তিকে কেন্দ্র করে মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন সম্পর্কে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি তিনিও গণমাধ্যমের মাধ্যমেই শুনেছেন, এর বাইরে তার কাছে বাড়তি কোনো তথ্য নেই। তিনি মন্তব্য করেন যে, কোনো ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম সাধারণত নিজেদের ভুল স্বীকার করতে চায় না। তবে বর্তমান সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ।

উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার ব্যক্তিগত আলোচনার প্রেক্ষিতে মনে হয়েছে, প্রধানমন্ত্রী যদি কখনো মনে করেন যে কারো পারফরম্যান্স আশানুরূপ নয় অথবা দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন, তবে তিনি সেই সিদ্ধান্তই নেবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণই মুখ্য। তবে এই রদবদল ১৮০ দিন পরপরই হবে নাকি সময় আরও বেশি লাগবে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।