আইন ও আদালত

করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি

প্রতিবেদক
এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? ব্যাংক খাতে খেলাপি ঋণের পাহাড়: উত্তরণের উপায় কী? গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চে নাহিদের আল্টিমেটাম জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার, অভিযোগ জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা সংকুচিত শ্রমবাজার, নতুন গন্তব্যে প্রতারণার শিকার প্রবাসীরা
সব খবর

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদারকি সংস্থা অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিসের (এএসপি) সভাপতি পাইভি কাউকোরান্টা নিশ্চিত করেছেন যে, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানের বিরুদ্ধে আনা প্রতিশোধমূলক আচরণের (রিটালিয়েশন) অভিযোগ প্রমাণিত হয়নি। গত ১৭ জুলাই সদস্য রাষ্ট্রগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ফিনল্যান্ডের কূটনীতিক কাউকোরান্টা জানান, এএসপির ২১ সদস্যের নির্বাহী ব্যুরো প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় করিম খানের বিরুদ্ধে ওই অভিযোগে অসদাচরণের কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

২০২৪ সালের নভেম্বরে করিম খানের বিরুদ্ধে ওঠা অসদাচরণের অভিযোগ তদন্তের দায়িত্ব জাতিসংঘের অফিস অব ইন্টারনাল ওভারসাইট সার্ভিসেসের (ওআইওএস) কাছে হস্তান্তর করেছিলেন কাউকোরান্টা। ওই তদন্তে যৌন অসদাচরণের একটি অভিযোগও অন্তর্ভুক্ত ছিল। ওআইওএস মোট চারটি অভিযোগ তদন্ত করে, যার মধ্যে একটি ছিল করিম খানের কার্যালয়ের এক নারী কর্মকর্তার করা অবাঞ্ছিত যৌন আচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এবং বাকি তিনটি ছিল তার কার্যালয়ের সদস্যদের করা প্রতিশোধমূলক আচরণের অভিযোগ। করিম খান শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং জাতিসংঘের তদন্তে সব পক্ষই সহযোগিতা করেছে।

প্রায় এক বছর ধরে তথ্য সংগ্রহের পর ওআইওএস ১৫০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন এবং প্রায় ৫ হাজার পৃষ্ঠার প্রমাণাদি ২০২৫ সালের ১১ ডিসেম্বর এএসপির নিয়োগ দেওয়া বিশেষজ্ঞ বিচারকদের প্যানেলের কাছে জমা দেয়। প্রতিবেদনে প্রতিশোধমূলক আচরণের একটি অভিযোগ বাদ দিয়ে বলা হয় যে, সংশ্লিষ্ট পদক্ষেপটি প্রতিশোধমূলক ছিল না, বরং তা অভিযোগকারীর কর্মদক্ষতা নিয়ে উদ্বেগের কারণে নেওয়া হয়েছিল। বিচারকদের প্যানেল প্রায় তিন মাস পর্যালোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্তে জানায় যে, উপস্থাপিত তথ্য আইনি কাঠামোর অধীনে কোনো অসদাচরণ বা দায়িত্ব লঙ্ঘনের প্রমাণ দেয় না।

তবে কয়েক সপ্তাহ পর এএসপি ব্যুরোর সংখ্যাগরিষ্ঠ সদস্য বিচারকদের মতামত উপেক্ষা করে করিম খান অসদাচরণ করে থাকতে পারেন বলে মত দেন। পরবর্তী প্রক্রিয়ায় ব্যুরো তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এএসপির কাছে পাঠায়। আগামী শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এএসপির বৈঠকের আগে সদস্যভুক্ত ১২৫টি দেশের কাছে তদন্তের নথিপত্র বিতরণ করা হয়েছে। ওই বৈঠকেই করিম খানের ভবিষ্যৎ নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী, ৮ জুনের গোপন সিদ্ধান্তে ব্যুরো দাবি করেছিল যে, প্রমাণের ভিত্তিতে করিম খান অভিযোগকারীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। তবে প্রতিশোধমূলক আচরণের অভিযোগে ব্যুরো কোনো অসদাচরণের সিদ্ধান্ত দিতে পারেনি। কাউকোরান্টার চিঠিতেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে। তিনি লিখেছেন, সাক্ষী ডব্লিউ০৬ ও ডব্লিউ১০-এর প্রতিশোধমূলক আচরণের অভিযোগে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় কোনো অসদাচরণ প্রতিষ্ঠিত হয়নি। ফলে এ অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং কৌঁসুলি করিম খান নির্দোষ হিসেবে বিবেচিত হওয়ার আইনি অধিকার ভোগ করবেন।

এদিকে এই তদন্ত প্রক্রিয়া নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে। সাবেক ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এএসপি ব্যুরোর ভূমিকাকে “রাজনৈতিক ভোট” হিসেবে অভিহিত করেছেন। বোরেলের দাবি, ইসরাইল ও হামাসের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার পর থেকে আইসিসির বিরুদ্ধে যে চাপ সৃষ্টি হয়েছে, বর্তমান ঘটনা তারই একটি অংশ।