বাংলাদেশ

কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

প্রতিবেদক
লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, সন্ধ্যা নামলেই বন্ধ যান চলাচল নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক নাটোরের লালপুরে গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: ডাকসুর ভিপি সাদিক কায়েম ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার ফেসবুকে বড় পরিবর্তন: বন্ধ হচ্ছে জনপ্রিয় ‘রিচ’ ফিচার
সব খবর

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত রোববার তাকে একটি পার্সেলের মাধ্যমে সাদা কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি এবং একটি হুমকিমূলক চিরকুট পাঠানো হয়। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় অবস্থিত ফারুক হোসেনের স্ত্রীর মালিকানাধীন ‘ফাতান হোমিও চিকিৎসালয়’-এর ঠিকানায় এস এ পরিবহনের মাধ্যমে পার্সেলটি পাঠানো হয়। প্রেরক হিসেবে ‘হরিদাস, আশুগঞ্জ’ নাম ও একটি মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় ফারুক হোসেনের ছেলে মুনতাসির মাহমুদ ঈশান ওইদিন দুপুরে পার্সেলটি গ্রহণ করেন। পরে বাসায় গিয়ে পার্সেলটি খুলে কাফনের কাপড় ও চিরকুটটি পাওয়া যায়। চিরকুটে তাকে আগামী এক মাসের মধ্যে ভৈরব ছাড়ার নির্দেশ দিয়ে ভয়ংকর পরিণতির হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন বলেন, চার বছরেরও বেশি সময় ধরে তিনি সততা ও সরকারি নিয়ম মেনে ভৈরব পৌরসভায় দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের অনিয়ম বা বিধিবহির্ভূত আবদারকে তিনি প্রশ্রয় দেননি এবং সবসময় সরকারি বিধি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন। তার ধারণা, এই আপসহীন অবস্থানের কারণেই কোনো স্বার্থান্বেষী মহল বা অপরাধী চক্র তাকে ও তার পরিবারকে মানসিকভাবে আতঙ্কিত করতে এমন ঘটনা ঘটিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিমন বোস জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পার্সেলের প্রেরক এবং ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, একজন সরকারি কর্মকর্তার ওপর এমন হুমকির ঘটনায় স্থানীয় সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।