বাংলাদেশ

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ ৫০ হাজারই থাকছে

প্রতিবেদক
জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল নৈতিক স্খলনের দায়ে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম নৈতিক স্খলনের দায়ে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতিতে উত্তাল ভারত, চাপে মোদি সরকার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতিতে উত্তাল ভারত, চাপে মোদি সরকার এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ গাড়িভর্তি টাকা নিয়ে দেশ ছাড়েন সাবেক মেয়র খোকন গাড়িভর্তি টাকা নিয়ে দেশ ছাড়েন সাবেক মেয়র খোকন ১ হাজার ১৫৫ কোটি টাকায় নতুন রূপে সাজছে ঢাকা মেডিকেল কলেজ ১ হাজার ১৫৫ কোটি টাকায় নতুন রূপে সাজছে ঢাকা মেডিকেল কলেজ দেশে হামে মৃত্যু আটশ ছাড়াল, একদিনে প্রাণ গেল ছয় শিশুর দেশে হামে মৃত্যু আটশ ছাড়াল, একদিনে প্রাণ গেল ছয় শিশুর একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দিল্লিতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দিল্লিতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সব খবর

সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার উদ্যোগ নিয়েছিল অর্থ মন্ত্রণালয়। কিন্তু প্রশাসনের তীব্র আপত্তির মুখে এক সপ্তাহের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। এই উদ্যোগ কেন নেওয়া হয়েছিল এবং কেনই-বা তা প্রত্যাহার করতে হলো, তা নিয়ে সরকারের ভেতরেই প্রশ্ন উঠেছে।

অর্থ মন্ত্রণালয়ের এই উদ্যোগ সরকারকে যেমন অস্বস্তিতে ফেলেছে, তেমনই প্রশাসনে বিতর্কও তৈরি করেছে। সরকারের একাধিক নীতিনির্ধারক জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের কিছু ‘অতি উৎসাহী’ কর্মকর্তা সরকারের কাছে ভালো সাজতে গিয়ে এমন কাজটি করেছেন এবং সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমালে কী ধরনের প্রতিক্রিয়া আসতে পারে, তা আমলে নেননি।

গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অর্থ মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় মাসে ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। চিঠিতে সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের এই চিঠি সচিবালয় নির্দেশিকার পরিপন্থী। সচিবালয় নির্দেশমালার ১৫০–এর ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারের কোনো আদেশ জ্ঞাপন–সংক্রান্ত চিঠিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এমন কোনো বিষয় উল্লেখ থাকবে না; বরং সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, এমন বিষয় উল্লেখ করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে সরাসরি ‘প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা’ উল্লেখ করায় সিদ্ধান্তের দায় ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে তারা মনে করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর মতো স্পর্শকাতর বিষয়ে উদ্যোগ নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করেনি অর্থ মন্ত্রণালয়। এমনকি এতে কত টাকা সাশ্রয় হবে, সরকারের শীর্ষ পর্যায়ে তা–ও নির্দিষ্ট করে বলতে পারেনি। ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের চিঠির ভাষাও ছিল অশোভন এবং সরকারি চিঠি লেখার নিয়মকানুন অনুসরণ করা হয়নি। অর্থ মন্ত্রণালয় তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়েছিল।

শুধু গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোই নয়, উপসচিব থেকে শুরু করে ওপরের স্তরের কর্মকর্তারা এত দিন গাড়ি কিনতে ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণ পেতেন। ৯ জুলাই আরেকটি চিঠিতে সরকারি কর্মকর্তাদের এই সুবিধাও বন্ধ করার সিদ্ধান্ত জানানো হয়। এছাড়া, বৃত্তি পেয়ে দেশে বা বিদেশে পড়াশোনা করতে যাওয়া কর্মকর্তাদের প্রেষণের পরিবর্তে শিক্ষা ছুটি দেওয়ার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করে অর্থ মন্ত্রণালয়। এই দুটি বিষয়েও প্রশাসনে অসন্তোষ তৈরি হয়।

প্রশাসনের মধ্যম পর্যায়ের কর্মকর্তারা বলছেন, মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর চিঠি জনপ্রশাসনে পৌঁছানোর পর প্রশাসনে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। শুধু বেসামরিক প্রশাসন নয়, সামরিক বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশনেও ক্ষোভ তৈরি হয়। কারণ, মোটরযান রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ৫০ হাজার টাকার সুবিধা শুধু বেসামরিক সরকারি কর্মকর্তা নন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারাও পেয়ে আসছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপসচিব পদমর্যাদা বা তদূর্ধ্ব বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা মোটরযান রক্ষণাবেক্ষণে মাসে ৫০ হাজার টাকা করে পাচ্ছেন। এ ছাড়া সশস্ত্র বাহিনীর প্রায় ৩ হাজার ৫০০ কর্মকর্তা, বিচার বিভাগের প্রায় ৮০০ কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের ৪০০ জন কর্মকর্তাসহ প্রায় ৭,২০০ কর্মকর্তা এই সুবিধার আওতায় রয়েছেন।

প্রশাসনের ভেতরে ক্ষোভ বাড়তে থাকায় গত ১৬ জুলাই অর্থ মন্ত্রণালয় নতুন চিঠি দিয়ে জানায়, উপসচিব থেকে শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মাসিক গাড়ি রক্ষণাবেক্ষণ খরচ ৫০ হাজার থেকে অর্ধেক কমিয়ে ২৫ হাজার টাকা করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত তা হচ্ছে না। এই খরচ ৫০ হাজার টাকা বহাল থাকছে।

এদিকে, মোটরযান রক্ষণাবেক্ষণের ব্যয় কমানো এবং কর্মকর্তাদের শিক্ষা ছুটি-সংক্রান্ত চিঠিতে স্বাক্ষরকারী যুগ্ম সচিব মোহাম্মদ জাকির হোসেনকে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ১৯ জুলাই তাঁকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তির আদেশ হয়। কী কারণে জাকির হোসেনকে বদলি করা হয়েছে, তার সুষ্পষ্ট কারণ জানা না গেলেও তাঁর স্বাক্ষরিত প্রজ্ঞাপন নিয়ে প্রশাসনে আলোচনা-সমালোচনা চলছিল।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সিদ্ধান্ত প্রত্যাহারের সমালোচনা করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশের চলমান আর্থিক সংকটের মধ্যে একশ্রেণির সুবিধাভোগী কর্মকর্তার অসন্তোষের মুখে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত থেকে সরে আসা স্বাভাবিক নয়, বরং এটি আমলাতন্ত্রের কাছে সরকারের অসহায় আত্মসমর্পণেরই বহিঃপ্রকাশ।

‘ভুল-বোঝাবুঝি’ নিরসনে এখন অর্থ মন্ত্রণালয়কে নতুন করে যানবাহন নিয়ে দুটি প্রস্তাব পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর একটি প্রস্তাব হলো, একজন কর্মকর্তাকে সরকারি গাড়ি, চালক, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সুবিধা দিলে সরকারের বার্ষিক ব্যয় কত হবে। আর দ্বিতীয় হলো, বিদ্যমান পদ্ধতির মতো একজন কর্মকর্তাকে সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুযোগ থাকবে। এই দুটির মধ্যে কোনটি সাশ্রয়ী, তা মূল্যায়ন করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে অর্থ বিভাগ প্রাধিকারভুক্ত কর্মকর্তাদের সরকারি অর্থায়নে ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি কেনা ও রক্ষণাবেক্ষণের সুযোগ করে দেয়। এর মূল উদ্দেশ্য ছিল দীর্ঘ মেয়াদে সরকারের পরিচালন ব্যয় কমিয়ে আনা। ওই নীতির প্রধান যুক্তি ছিল, সরকারি পরিবহন পুলের ওপর নির্ভরশীলতা কমানো; চালক, জ্বালানি, রক্ষণাবেক্ষণ, টায়ার, ওভারটাইম ও প্রশাসনিক ব্যয় কমানো; সরকারি গাড়ির বহর ও সম্পদ ব্যবস্থাপনা সহজ করা এবং কর্মকর্তা নিজ দায়িত্বে গাড়ি পরিচালনা করায় সরকারের পুনরাবৃত্ত ব্যয় কমানো। কর্মকর্তারা বলছেন, এ নীতির ফলে সরকারের পরিচালন ব্যয় দীর্ঘ মেয়াদে কমে আসে।

জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল নৈতিক স্খলনের দায়ে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম নৈতিক স্খলনের দায়ে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতিতে উত্তাল ভারত, চাপে মোদি সরকার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতিতে উত্তাল ভারত, চাপে মোদি সরকার এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভে ১৬ মেট্রো স্টেশন বন্ধ গাড়িভর্তি টাকা নিয়ে দেশ ছাড়েন সাবেক মেয়র খোকন গাড়িভর্তি টাকা নিয়ে দেশ ছাড়েন সাবেক মেয়র খোকন ১ হাজার ১৫৫ কোটি টাকায় নতুন রূপে সাজছে ঢাকা মেডিকেল কলেজ ১ হাজার ১৫৫ কোটি টাকায় নতুন রূপে সাজছে ঢাকা মেডিকেল কলেজ দেশে হামে মৃত্যু আটশ ছাড়াল, একদিনে প্রাণ গেল ছয় শিশুর দেশে হামে মৃত্যু আটশ ছাড়াল, একদিনে প্রাণ গেল ছয় শিশুর একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আটটি প্রকল্প অনুমোদন দিল্লিতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দিল্লিতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সব খবর