রাজনীতি

অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরুর প্রস্তুতি

প্রতিবেদক
যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন যৌতুকের মামলায় পিডিবির সাবেক প্রকৌশলীর স্ত্রী ও ছেলের জামিন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী যাচাইয়ে দুদক কর্মকর্তা নিয়োগ উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন উত্তরপ্রদেশে ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার গ্যাসের আমদানি নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে সরকার জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা জনপ্রতি ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ বাসযাত্রীর টাকা লুটের পর শ্বাসরোধে হত্যা, চালকসহ গ্রেপ্তার ৩ ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে নতুন রেস্ট হাউজ উদ্বোধন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যা: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল রিয়াজুল হত্যায় শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫ অপরাধের নতুন জনপদ সীতাকুণ্ড, রাউজানকে ছাড়িয়ে খুনের সংখ্যা ৪৫
সব খবর

দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী অক্টোবর মাস থেকে এই নির্বাচন প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। বুধবার বিকেলে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চলতি জুলাই অথবা আগস্ট মাসের মধ্যেই প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

নির্বাচন কমিশনার আরও বলেন, যেসব এলাকায় জনপ্রতিনিধি নেই এবং আইনি মেয়াদ ইতোমধ্যে পার হয়ে গেছে, সেসব এলাকাকে প্রথম ধাপের নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয় পর্যায়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রয়োজনে উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন একই সঙ্গে আয়োজন করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য আপাতত কোনো পোস্টাল ব্যালটের সুবিধা রাখা হচ্ছে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও, আদালতের নির্দেশনা এবং প্রতিবেশী দেশগুলোর আইনি কাঠামো পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

আইন সংশোধনের কারণে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো অবকাশ নেই উল্লেখ করে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, বিদ্যমান আইনেই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত গ্রহণের অস্পষ্টতা দূর করতেই কিছু পর্যবেক্ষণসহ সংশোধনী প্রস্তাব পাঠানো হচ্ছে। সংশোধিত আইন কার্যকর হলে সে অনুযায়ী অথবা বিদ্যমান আইনেই সময়মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচনী আচরণবিধি পর্যালোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের জন্য তা শীঘ্রই আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বুধবার (২২ জুলাই) বিকেলে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।