রাজনীতি

রাষ্ট্রপতির পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তারও করতে হবে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ মতলব উত্তরে ক্রীড়া প্রতিযোগিতার নামে স্কুল থেকে চাঁদা আদায়ের অভিযোগ ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতালিতে বাঁধনের ওপর হামলা, ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি চূড়ান্ত মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির আইনজীবীর সঙ্গে তর্কের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নতুন লোগো ও আধুনিক ওয়েবসাইটে নতুন যাত্রায় ডেইলি বাংলাদেশ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ নড়াইলে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা, আহত ৭ দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি দুই বছর ধরে কমিটিহীন চরফ্যাশন উপজেলা ও পৌরসভা বিএনপি
সব খবর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন যে, কেবল পদত্যাগ করলেই হবে না, বরং রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত পদযাত্রা শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে পরিচিত রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে গণহত্যার সমর্থনের অভিযোগ রয়েছে। তাই তাকে কেবল অপসারণ করলেই দায়িত্ব শেষ হয় না, বরং তাকে গ্রেপ্তার করা জরুরি। তিনি প্রশ্ন তোলেন, এত বছর পর কেন রাষ্ট্রপতির হঠাৎ পদত্যাগের প্রয়োজনীয়তা অনুভূত হলো। তার মতে, রাষ্ট্রপতি নিজে পদত্যাগ করবেন না, বরং সরকারই তাকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা করছে।

বিএনপি সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করলেও গত পাঁচ মাসে তারা আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতিকে সরাতে পারেনি। তিনি বলেন, যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তনের মতো সক্ষমতা রাখে না, তারা দেশ পরিবর্তনের ক্ষেত্রে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। জনগন একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় বলে তিনি উল্লেখ করেন।

বিএনপির অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, অতীতেও দলটি রাষ্ট্রপতি নির্বাচনে নানা তালবাহানা করেছে এবং জনপ্রিয় বা নিজেদের দলের যোগ্য ব্যক্তিদেরও রাষ্ট্রপতি হতে দেয়নি। তিনি বলেন, এনসিপি লক্ষ্য রাখবে বিএনপি সরকার এবার কাকে নির্বাচন করে। কোনো অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হলে বর্তমান সরকারের প্রতি জনগণের অবশিষ্ট আস্থাটুকুও হারিয়ে যাবে।

এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাইদ শামিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান এবং জামালপুর জেলা কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন। এর আগে বিকেলে দলের নেতাকর্মীরা দয়াময়ী মোড় থেকে একটি পদযাত্রা বের করেন, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।