খেলা

ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবিতে ২ কোটির বেশি স্বাক্ষর

প্রতিবেদক
নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইবি ছাত্রশক্তির পদযাত্রা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইবি ছাত্রশক্তির পদযাত্রা গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা সিরিয়ার ভূখণ্ডে দাঁড়িয়ে নেতানিয়াহু: ইরানকে পরাজিত করার দ্বারপ্রান্তে ইসরাইল সিরিয়ার ভূখণ্ডে দাঁড়িয়ে নেতানিয়াহু: ইরানকে পরাজিত করার দ্বারপ্রান্তে ইসরাইল জবি ছাত্রীকে আটক করতে গিয়ে র‍্যাবের বিতর্কিত অভিযান ও মামলার রহস্য জবি ছাত্রীকে আটক করতে গিয়ে র‍্যাবের বিতর্কিত অভিযান ও মামলার রহস্য চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য পিয়াস নিহত, বাবাহারা সদ্যোজাত চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনায় সেনাসদস্য পিয়াস নিহত, বাবাহারা সদ্যোজাত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার, আইফোন ও মোটরসাইকেল জব্দ ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার, আইফোন ও মোটরসাইকেল জব্দ সংসদে নামাজের বিরতি কাজে লাগানোর আহ্বান এমপি মুজিবুর রহমানের সংসদে নামাজের বিরতি কাজে লাগানোর আহ্বান এমপি মুজিবুর রহমানের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা উত্তোলন রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার ভোলায় সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিশেষ পরিকল্পনা সরকারের ভোলায় সার কারখানা ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিশেষ পরিকল্পনা সরকারের
সব খবর

২০২৬ বিশ্বকাপসহ ভবিষ্যতের আসরগুলো থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধ করার দাবিতে একটি অনলাইন পিটিশনে এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮ জন স্বাক্ষর করেছেন। বিশ্বের প্রায় ১৭০টি দেশ থেকে এই বিপুল সংখ্যক ডিজিটাল স্বাক্ষর জমা পড়েছে, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে এক বিরল ঘটনা। ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘Argentina Out’ শিরোনামের এই পিটিশনটি শুরুর দিকে ৫০ লাখ স্বাক্ষরের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করলেও, টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক বিতর্কের কারণে তা দ্রুত জনপ্রিয়তা পায়।

বিশ্বকাপ চলাকালীন রেফারিং নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিশ্লেষক ও ভক্তরা অভিযোগ তুলেছিলেন যে, আর্জেন্টিনা বিভিন্ন ম্যাচে রেফারিদের কাছ থেকে বিশেষ সুবিধা পেয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পিটিশনে প্রশ্ন তোলা হয় যে, বিজয়ী যদি আগে থেকেই নির্ধারিত থাকে তবে অন্যান্য দলগুলোর অংশগ্রহণ অর্থহীন।

টুর্নামেন্টের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর বিতর্কের মাত্রা আরও বাড়ে। ম্যাচ শেষে আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণ নিয়ে সমালোচনার পাশাপাশি স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবার্সির ওপর বিপজ্জনক ট্যাকলের দায়ে এনজো ফার্নান্দেজের লাল কার্ড পাওয়ার ঘটনা পিটিশনে স্বাক্ষরের গতি বাড়িয়ে দেয়। ফাইনাল শেষে আয়োজকরা এই পিটিশনটি বন্ধ করে দিয়ে মন্তব্য করেন, ফিফা তাদের কথা না শুনলেও স্পেন তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি স্বাক্ষর পাওয়া পিটিশন হলো জুবিলি ২০০০ আন্দোলনের আবেদন, যেখানে ২ কোটি ৪৩ লাখ ১৯ হাজার ১৮১ জন স্বাক্ষর করেছিলেন। সেই রেকর্ড থেকে মাত্র ১০ লাখ স্বাক্ষর দূরে ছিল এই আর্জেন্টিনাবিরোধী পিটিশনটি। তবে এই দাবির কোনো আইনি বা সাংগঠনিক বাধ্যবাধকতা নেই এবং ফিফা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা পদক্ষেপ গ্রহণ করেনি। বিশ্লেষকদের মতে, বাস্তবে নিষেধাজ্ঞার সম্ভাবনা না থাকলেও এত অল্প সময়ে ২ কোটির বেশি মানুষের সমর্থন পাওয়া একটি স্মরণীয় ঘটনা।