স্বাস্থ্য

দেশের বাজারে প্রচলিত ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

প্রতিবেদক
সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক সিরাজগঞ্জে বাড়ছে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা ক্ষমতার দাসত্ব নয় মুক্তচিন্তা ও মুক্তির হাতিয়ার হোক শিক্ষা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত হরমুজ প্রণালী নিয়ে নির্ধারিত আঞ্চলিক মন্ত্রীদের বৈঠক স্থগিত যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র যাত্রাবাড়ীর দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত সংসদীয় কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের ইতিবৃত্ত টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই টঙ্গীতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি অ্যারিজোনায় চার্লি কার্কের স্মৃতিস্তম্ভে ভাঙচুর ও রঙ ছিটিয়ে বিকৃতি পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম পটিয়ায় ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি এনাম
সব খবর

দেশের বাজারে সহজলভ্য ৩৪টি ব্র্যান্ডের টুথপেস্টের ওপর দীর্ঘ এক বছর গবেষণা চালিয়ে ২৬টিতেই মানবদেহের জন্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছে পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)। গত রোববার রাজধানীর লালমাটিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণা প্রতিবেদনে জানানো হয়, প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত প্লাস্টিকের কণা পাওয়া গেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, শিশুদের জন্য উৎপাদিত ছয়টি টুথপেস্টের মধ্যে চারটিতেই এই ক্ষতিকর প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে স্টিরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করে এই পরীক্ষা চালানো হয়। এছাড়া গবেষণায় দেশজুড়ে ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর একটি সমীক্ষাও পরিচালনা করা হয়।

গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশে উৎপাদিত ২৫টি টুথপেস্টের মধ্যে ২২টিতে, ভারতে উৎপাদিত পাঁচটির মধ্যে একটিতে, থাইল্যান্ডের দুটি ব্র্যান্ডের মধ্যে একটিতে এবং ভিয়েতনামের দুটি ব্র্যান্ডের দুটিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলেছে। সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেলে, যেখানে প্রতি ১০০ গ্রামে ৩২০টি কণা শনাক্ত হয়েছে। এছাড়া ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেন্থল ফ্রেশে ১৬০টি, কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি, সিগন্যাল গ্রিন টিতে ১২০টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ও হিমালয়া কমপ্লিট কেয়ারে ১০০টি এবং সেনসোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

তবে আশার কথা হলো, কিছু ব্র্যান্ডে কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। গবেষণায় দেশীয় ব্র্যান্ড জেনফ্রেশ, প্যারাস্যুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) এবং ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজিতে ক্ষতিকর প্লাস্টিক কণা শনাক্ত হয়নি। এছাড়া শিশুদের জন্য আমদানিকৃত কুডুমু অরেঞ্জ টুথপেস্টেও কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলে এসডোর পক্ষ থেকে জানানো হয়েছে।