বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ও অনুদান বাড়াল সরকার

প্রতিবেদক
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চার দেশের নতুন চুক্তি সই দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ দেশে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৭৩ রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন রাস্তার ধারের খাবারের দোকানকেও নিতে হবে বিএফএসএ নিবন্ধন ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবাসহ চালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে যুবলীগ নেতাকে অপহরণের অভিযোগে আটক সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ সৌদি আরবের স্বাস্থ্য খাতে ১৯ হাজার কর্মসংস্থানের সুযোগ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে তাসকিন-শরিফুলের র‍্যাঙ্কিংয়ে উন্নতি, আফগান ব্যাটারও এগিয়ে মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা মহারাষ্ট্রে ১৭০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যা
সব খবর

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন এই বর্ধিত হার ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ ও সংশ্লিষ্ট বিধিমালার আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের এবং তাঁদের পরিবারের সদস্যদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সামগ্রিক কল্যাণ সাধনের লক্ষ্যেই ভাতা ও অনুদানের পরিমাণ বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা প্রতি মাসে ৩০ হাজার টাকা সম্মানি ভাতা পাবেন। এর পাশাপাশি তাঁরা উৎসব ভাতা হিসেবে ১০ হাজার টাকা, মহান বিজয় দিবস উপলক্ষে ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষের জন্য ২ হাজার টাকা পাবেন। বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। তাঁদের ক্ষেত্রেও উৎসব ভাতা ১০ হাজার টাকা, বিজয় দিবস ভাতা ৫ হাজার টাকা এবং বাংলা নববর্ষ ভাতা ২ হাজার টাকা বহাল থাকবে।

শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবারের জন্য মাসিক সম্মানি ভাতা ২৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি তাঁরা প্রতি মাসে ২ হাজার টাকা চিকিৎসা ভাতা এবং ৫ হাজার টাকা খাদ্য ভাতা পাবেন। এছাড়া তাঁদের উৎসব ভাতা ২ হাজার টাকা এবং বাংলা নববর্ষের জন্য ২ হাজার টাকা দেওয়া হবে।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের অক্ষমতার মাত্রা অনুযায়ী চারটি শ্রেণিতে ভাতা বিভাজন করা হয়েছে। এর মধ্যে ‘ক’ শ্রেণির (৯৬ থেকে ১০০ শতাংশ অক্ষম) মুক্তিযোদ্ধারা মাসিক ৩০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির (৬১ থেকে ৯৫ শতাংশ অক্ষম) মুক্তিযোদ্ধারা ২৮ হাজার টাকা, ‘গ’ শ্রেণির (২০ থেকে ৬০ শতাংশ অক্ষম) মুক্তিযোদ্ধারা ২৩ হাজার টাকা এবং ‘ঘ’ শ্রেণির (১ থেকে ১৯ শতাংশ অক্ষম) মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা মাসিক সম্মানি ভাতা পাবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মুক্তিযুদ্ধের বীর সন্তান এবং তাঁদের পরিবারের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এই সর্বশেষ ভাতা বৃদ্ধি সরকারের সেই চলমান উদ্যোগেরই একটি অংশ।