বাংলাদেশ

ভবিষ্যতের উপযোগী হয়ে গড়ে উঠতে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রতিবেদক
বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক বন্যার ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সৌদি আরব সফরে গেলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা কম রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, পুলিশকে চ্যালেঞ্জ সন্ত্রাসীর পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের অপসারণ দাবিতে প্রেসক্লাবে মানববন্ধন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি
সব খবর

সোমবার রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬ এর সমাপনী অনুষ্ঠানে শিশুদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি বালিকাদের ফুটবল ফাইনাল খেলা উপভোগ করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, মীর হেলাল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন। এছাড়া ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে উপস্থিত কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারো, তবেই ভবিষ্যতে বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠবে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, গ্যালারিতে উপস্থিত এই ক্ষুদে বন্ধুদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ক্রিকেটার, সুইমার ও টেনিস খেলোয়াড় বেরিয়ে আসবে। নিজেকে কখনো ছোট না ভেবে শক্তভাবে গড়ে তোলার জন্য তিনি শিশুদের পরামর্শ দেন।

মিডিয়ার উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কাজ করছেন, আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এই স্পোর্টস ইভেন্টগুলো বাংলাদেশের ভবিষ্যৎ। তিনি স্বীকার করেন যে, দেশে বিভিন্ন সমস্যা রয়েছে এবং সরকার তা নিরসনে কাজ করছে। কিন্তু এই কাজ তখনই সফল হবে যখন আজকের শিশুরা নিজেদের যোগ্য করে তুলবে। এ সময় তিনি গ্যালারিতে উপস্থিত হাজার হাজার কিশোর-কিশোরীর কাছ থেকে বাংলাদেশকে গড়ে তোলার প্রতিশ্রুতি গ্রহণ করেন।

পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী শিশুদের বলেন, বাসার আশেপাশে রাস্তাঘাটে বা নদী-পুকুরে ময়লা বা বোতল পড়ে থাকতে দেখলে তা তুলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস করতে হবে। এছাড়া পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তোমরা পড়ালেখা, গান, ছবি আঁকা বা খেলাধুলায় এগিয়ে আসতে চাইলে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড় ও বিজয়ীদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রতিযোগিতার ফুটবলে বালকদের বিভাগে ময়মনসিংহ অঞ্চলকে ১-০ গোলে হারিয়ে সিলেট অঞ্চল এবং বালিকাদের বিভাগে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে রংপুর অঞ্চল শিরোপা জয় করে। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন। উল্লেখ্য, গত ২রা মে সিলেট জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল, যেখানে সারা দেশের প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করে।