রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: সিইসি

প্রতিবেদক
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা
সব খবর

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে এখন পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় সংসদ ভবনে ঘণ্টাব্যাপী এক বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, যথাসময়ে ভোটের সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে দিনক্ষণ নির্ধারণের নিয়ম রয়েছে। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ অধিবেশনে থাকলে নির্বাচন একভাবে হবে, আর অধিবেশন না থাকলে অন্য ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কমিশন এ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং পরবর্তী করণীয় নিয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে সিইসি নিশ্চিত করেন যে, নির্বাচন কমিশন এ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পরিচালনার জন্য সংসদ সচিবালয় ভোটার তালিকা সরবরাহ করবে এবং এ বিষয়ে কমিশন থেকে চিঠিও দেওয়া হয়েছে। মঙ্গলবারের এই বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমদ উপস্থিত ছিলেন। এছাড়াও সংসদ সচিব ও সংসদ সচিবালয়ের সচিব বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করছেন এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন। প্রথা অনুযায়ী নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে।