আইন ও আদালত

আদালত অবমাননা: শাহজাদপুরের ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

আদালতের নির্দেশ অমান্য এবং আদালত অবমাননার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার (২৭ জুলাই) শাহজাদপুর চৌকি আদালতের বিচারক শানু আকন্দ এই আদেশ প্রদান করেন। আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের একটি বিচারাধীন মামলায় গত ২৪ মে আদালত ইউএনও সাবরিনা শারমিনকে বাদীর ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন সীমানা প্রাচীরের কাজ বন্ধ না করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে, আদালতের সেই নির্দেশ উপেক্ষা করে গত ২১ জুন তিনি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ ঘটনায় বাদীপক্ষ আদালত অবমাননার মামলা দায়ের করে।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, মামলার নোটিশের জবাবে ইউএনও যে লিখিত আপত্তি দাখিল করেন, তাতে বিচারক, আদালত এবং আদালতের আদেশ সম্পর্কে আপত্তিকর, অবমাননাকর ও আক্রোশমূলক মন্তব্য করা হয়েছে। তিনি বিচারককে মামলার বাদীপক্ষ হিসেবে আখ্যায়িত করেন এবং আদালতের আদেশকে উদ্দেশ্যপ্রণোদিত ও যোগসাজশমূলক বলে মন্তব্য করেন। পরবর্তীতে আদালত তাকে এসব বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি আদালতে উপস্থিত হননি।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ইউএনও সাবরিনা শারমিনের এই আচরণ পেশাগত নৈতিকতা ও দায়িত্ববোধের পরিপন্থী। আদালত, বিচারক এবং আদালতের আইনানুগ আদেশ সম্পর্কে তার অশ্রদ্ধাশীল মনোভাব আইনের শাসনের পরিপন্থী। এ ধরনের আচরণ নিরুৎসাহিত করতেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, শাহজাদপুর চৌকি আদালতের নিরাপত্তার জন্য নির্মাণাধীন সীমানা প্রাচীরের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল। অভিযোগ রয়েছে, চলতি বছরের জুন মাসে ইউএনও ক্ষমতার অপব্যবহার করে আদালতের নির্দেশ অমান্য করে কাজ বন্ধ করে দেন। এছাড়া, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে স্থানীয় সংসদ সদস্য ও তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের কাছে তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়ে অভিযোগ করেছিলেন বলেও দাবি স্থানীয় সূত্রের। এ বিষয়ে ইউএনও সাবরিনা শারমিন জানান, তিনি আদালতের আদেশের কপি এখনও হাতে পাননি, তাই এখনই কোনো মন্তব্য করতে পারছেন না।