অপরাধ

হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা, আহত সারজিস আলম

প্রতিবেদক
ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ ৬ জন গ্রেপ্তার প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ প্রশ্ন ফাঁসে জড়িত সাত আসামি রিমান্ডে, এক আসামির মুখে ‘শালা-সম্বন্ধী পরীক্ষার্থী’ ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা ইরান যুদ্ধ, মূল্যবৃদ্ধি নিয়ে ট্রাম্পকে ওবামার তীব্র সমালোচনা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ৫ লাখ টাকা ছিনতাই লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় লাল কার্ড দেখে নেইমারের হুমকি: মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা স্থগিত হলো ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত হলো ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য চারটি নতুন পাঠ্যবইয়ের অনুমোদন চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য চারটি নতুন পাঠ্যবইয়ের অনুমোদন শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি: নাহিদ ইসলাম শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন আসিফ মাহমুদ: রাশেদ মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন আসিফ মাহমুদ: রাশেদ
সব খবর

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত পদযাত্রায় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় এই হামলায় এনসিপি নেতা সারজিস আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক ইয়াসির আরাফাত জানান, পূর্বঘোষিত পথসভা শেষ হওয়ার পরপরই বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিতে এই হামলা চালান। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে অভিযোগ করেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়ি বহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সশস্ত্র হামলা চালিয়েছেন। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।

নাহিদ ইসলাম আরও জানান, হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে ভাঙচুর করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে এমন কর্মকাণ্ডকে তিনি ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। কেবল গাড়ি ভাঙচুরই নয়, হামলাকারীরা নেতাকর্মীদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়েছে বলেও তিনি জানান।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভেতরে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক চরম নজির। তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।