স্বাস্থ্য

সাতক্ষীরায় কর্মস্থলে অনুপস্থিত ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
বাংলাদেশের বিপক্ষে ৩০০ উইকেটের হাতছানি হ্যাজলউডের সামনে বাংলাদেশের বিপক্ষে ৩০০ উইকেটের হাতছানি হ্যাজলউডের সামনে আর্জেন্টিনায় দাবানল প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭ আর্জেন্টিনায় দাবানল প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭ ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের পূর্বাভাস, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের পূর্বাভাস, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মার্কিন বিশেষ দূত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মার্কিন বিশেষ দূত আগস্টের শেষে পুনরায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার আগস্টের শেষে পুনরায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার চীন-ভারত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী চীন-ভারত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, সৎমাকে হত্যার অতীতেও অভিযোগ ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, সৎমাকে হত্যার অতীতেও অভিযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত
সব খবর

পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে সাতক্ষীরার চারজন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে। গত মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়, যা স্বাক্ষর করেছেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

সাময়িক বরখাস্ত হওয়া চিকিৎসকদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. সোহানা সেলিম, সাতক্ষীরা সদর হাসপাতালের রেডিওলজিস্ট ডা. পলাশ কুমার সরকার, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজীবা তন্বী এবং সাতক্ষীরা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. মো. হাছিবুর রহমান।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বাগেরহাট এবং ২৬ জুলাই সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় এই চারজন চিকিৎসককে কোনো প্রকার অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এছাড়া তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী, কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা রুজু হলে অভিযোগের গুরুত্ব ও তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যায়। সেই নিয়ম মেনেই ২৭ জুলাই থেকে তাদের বরখাস্ত কার্যকর করা হয়েছে। তবে বরখাস্তকালীন সময়ে তারা বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন।