অপরাধ

নেত্রকোণায় ৪৫টি ভারতীয় টায়ারসহ অটোরিকশা চালক আটক

প্রতিবেদক
সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা: অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, আমদানি খরচ সামাল দেওয়ার স্বস্তি রাজধানীর যানজট কমাতে বিকল্প টার্মিনাল ব্যবহারের উদ্যোগ রাজধানীর যানজট কমাতে বিকল্প টার্মিনাল ব্যবহারের উদ্যোগ শ্রীলংকার কাছে শেষ ওভারে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের শ্রীলংকার কাছে শেষ ওভারে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের খেলাপি ঋণ কমাতে ফের পুরোনো নীতিতে ফেরার চিন্তা বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ কমাতে ফের পুরোনো নীতিতে ফেরার চিন্তা বাংলাদেশ ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরত শুরু, ছয় দিনে আবেদন ৭১ হাজার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরত শুরু, ছয় দিনে আবেদন ৭১ হাজার রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা
সব খবর

নেত্রকোণার বারহাট্টায় ভারতীয় এম আর এফ (MRF) কোম্পানির বিপুল সংখ্যক মোটরসাইকেল ও সিএনজির টায়ারসহ এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে বারহাট্টা থানার পুলিশ চিরাং ইউনিয়নের নৈহাটি বাজারে স্থানীয়দের হাতে আটক হওয়া ওই চালক ও টায়ারবোঝাই অটোরিকশাটিকে নিজেদের হেফাজতে নেয়।

আটক ব্যক্তির নাম আকিকুল ইসলাম (৩৫)। তার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার চামারজানি বলরামপুর গ্রামে। পুলিশ জানায়, সকালে সিএনজি চালিত অটোরিকশাযোগে টায়ারগুলো ধর্মপাশা থেকে নেত্রকোণার দিকে পাচার করা হচ্ছিল। পথে স্থানীয়দের সন্দেহ হলে তারা অটোরিকশাটির গতিরোধ করে এবং জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে খবর দেয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলের ৪২টি এবং সিএনজির ৩টি মিলিয়ে মোট ৪৫টি টায়ার উদ্ধার করা হয়েছে। প্রতিটি টায়ারের বাজারমূল্য প্রায় ৩ হাজার ৫০০ টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছেন যে শুরুতে তার কাছে প্রায় ৮০টির মতো টায়ার ছিল। স্থানীয়রা অটোরিকশাটি আটক করার সময় প্রায় ৩৫টি টায়ার লুট করে নিয়ে গেছে। লুট হওয়া টায়ারগুলো উদ্ধারের জন্য পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে আটক চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নেত্রকোণার কলমাকান্দা ও দুর্গাপুরের পাশাপাশি বারহাট্টা উপজেলা দিয়ে সুনামগঞ্জ হয়ে ধর্মপাশা থেকে নেত্রকোণার বিভিন্ন স্থানে নিয়মিত চোরাচালানের পণ্য পরিবহন করা হয় বলে জানা গেছে।