অর্থনীতি

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি

প্রতিবেদক
রাজধানীর যানজট কমাতে বিকল্প টার্মিনাল ব্যবহারের উদ্যোগ রাজধানীর যানজট কমাতে বিকল্প টার্মিনাল ব্যবহারের উদ্যোগ শ্রীলংকার কাছে শেষ ওভারে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের শ্রীলংকার কাছে শেষ ওভারে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের খেলাপি ঋণ কমাতে ফের পুরোনো নীতিতে ফেরার চিন্তা বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ কমাতে ফের পুরোনো নীতিতে ফেরার চিন্তা বাংলাদেশ ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরত শুরু, ছয় দিনে আবেদন ৭১ হাজার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরত শুরু, ছয় দিনে আবেদন ৭১ হাজার রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ রাজধানীর যাত্রাবাড়ীতে হেলমেটধারী বন্দুকধারীদের গুলিতে নিহত ১ কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা রাজনীতির মাঠে উত্তপ্ত কথার লড়াই: লক্ষ্য ও শঙ্কা হরমুজের বাইরে নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করবে ইরান হরমুজের বাইরে নতুন নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করবে ইরান নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ
সব খবর

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই ঊর্ধ্বমুখী চাপের পেছনে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার খবরটিও বড় ভূমিকা রেখেছে। বুধবার (২৯ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৭২ ডলার বা ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ৮১ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৪৩ ডলার বা ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮২ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভোর মতে, মধ্যপ্রাচ্যে নতুন সামরিক হামলা এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের বিষয়ে ইরানের কঠোর অবস্থানের কারণে বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার দায়ে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকে হামলা চালিয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনী অঞ্চলে মার্কিন সেনাদের ওপর একটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালিতে থাকা জাহাজ ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে।

হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনার বিষয়ে ওমানের প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করায় উপসাগরীয় বাণিজ্য অচলাবস্থা কাটেনি। যদিও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজের চলাচল বেড়েছে, তবে ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে। ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুডের দাম স্বল্পমেয়াদে ৮০ থেকে ১০০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। কূটনৈতিক আলোচনা চললেও হরমুজ প্রণালির অবরোধ পুরোপুরি না কাটলে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩৩ লাখ ব্যারেল কমেছে। এছাড়া ওপেক প্লাস জোট অক্টোবর থেকে টানা তিন মাস তেল উৎপাদন বৃদ্ধি স্থগিত রাখতে পারে বলেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।