খেলা

বাংলাদেশের বিপক্ষে ৩০০ উইকেটের হাতছানি হ্যাজলউডের সামনে

প্রতিবেদক
আর্জেন্টিনায় দাবানল প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭ আর্জেন্টিনায় দাবানল প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭ ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের পূর্বাভাস, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের পূর্বাভাস, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মার্কিন বিশেষ দূত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মার্কিন বিশেষ দূত আগস্টের শেষে পুনরায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার আগস্টের শেষে পুনরায় খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার চীন-ভারত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী চীন-ভারত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই: পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার জেরে কমেছে তেলের দাম ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, সৎমাকে হত্যার অতীতেও অভিযোগ ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন, সৎমাকে হত্যার অতীতেও অভিযোগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত আত্মহত্যার চেষ্টার মামলায় জামিন পেলেন না প্রিন্স মামুন আত্মহত্যার চেষ্টার মামলায় জামিন পেলেন না প্রিন্স মামুন
সব খবর

চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর সাদা পোশাকের ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ফাস্ট বোলার জশ হ্যাজলউড। আগামী ১৩ আগস্ট ডারউইনে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে প্রায় ১৩ মাস পর আবার অস্ট্রেলিয়ার টেস্ট একাদশে দেখা যেতে পারে ৩৫ বছর বয়সি এই পেসারকে। ২০২৫ সালের জুলাইয়ের পর থেকে হ্যামস্ট্রিং ও পেশির চোটের কারণে তিনি টেস্ট দলের বাইরে ছিলেন। এমনকি সর্বশেষ অ্যাশেজ সিরিজেও মাঠে নামা হয়নি তার। ২০১৪ সালে অভিষেকের পর এত দীর্ঘ সময় টেস্ট দলের বাইরে হ্যাজলউডকে আগে কখনো থাকতে হয়নি। বর্তমানে তিনি ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে লাল বলের কঠিন মহড়ায় নিজেকে প্রস্তুত করছেন।

আসন্ন এই সিরিজেই হ্যাজলউডের সামনে নতুন ইতিহাস গড়ার সুযোগ তৈরি হয়েছে। টেস্টে ৭৬ ম্যাচে এখন পর্যন্ত তার সংগ্রহ ২৯৫ উইকেট। সিরিজের প্রথম টেস্টেই আর মাত্র পাঁচ উইকেট পেলে অস্ট্রেলিয়ার সপ্তম পেসার হিসেবে তিনি ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন। এর আগে ডেনিস লিলি, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স এই কৃতিত্ব অর্জন করেছেন।

সরাসরি ম্যাচ না খেলে অনুশীলনের মধ্য দিয়ে টেস্টের প্রস্তুতি নেওয়াকে একটি নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন হ্যাজলউড। ব্রিসবেনের ক্যাম্পে সকাল-বিকালের দীর্ঘ বোলিং সেশনের মাধ্যমে পাঁচদিনের লাল বলের লড়াইয়ের জন্য শরীরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। অনুশীলনের ব্যাপারে হ্যাজলউড জানান, ম্যাচ না খেলে স্রেফ মহড়া দিয়ে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়া সম্ভবত তাদের জন্য এবারই প্রথম। এর ফলে নিজেদের পছন্দ অনুযায়ী অনুশীলনের সূচি তৈরি করার সুযোগ পেয়েছেন তারা। তিনি বলেন, মঙ্গল ও বৃহস্পতিবার বেশ দীর্ঘ বোলিং সেশন রাখা হচ্ছে, পাশাপাশি অন্যান্য কাজও চলছে। গত সপ্তাহে মঙ্গল ও বুধবার পরপর দুদিন বল করেছেন এবং আগামী সপ্তাহেও এমন টানা বোলিং সেশন থাকতে পারে।

আগামী ১২-১৮ মাসে অস্ট্রেলিয়ার প্রায় ২০-২১টি টেস্টের ব্যস্ত সূচি রয়েছে। এ কারণে পেসারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে হ্যাজলউড জানান, প্যাট কামিন্স ও মিচেল স্টার্কদের সঙ্গে স্কোয়াডে থাকা মাইকেল নেসার ও ব্রেন্ডন ডগেটের মতো বোলারদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ হবে। সব বাধা পেরিয়ে ডারউইন টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটে এই অভিজ্ঞ ফাস্ট বোলারের দুর্দান্ত প্রত্যাবর্তনের দিকেই এখন নজর ক্রিকেট বিশ্বের।