অর্থনীতি

বসুন্ধরায় স্বপ্নের ৯৭৫তম আউটলেট উদ্বোধন

প্রতিবেদক
সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর পরিপন্থী: ডা. শফিকুর রহমান ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? ১৬ সেপ্টেম্বর কি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা চেরি? টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল টানা দুই ম্যাচে জোড়া গোল করে ছন্দে ফিরলেন লামিন ইয়ামাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল স্বামী শিলাদিত্যর প্রশংসায় পঞ্চমুখ গায়িকা শ্রেয়া ঘোষাল ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার ইরানের হামলার আশঙ্কায় মার্কিন বাহিনীর ডিভাইসে বন্ধ অ্যাড ট্র্যাকার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার দেশে ফিরলে বিমানবন্দরেই হত্যার শঙ্কা প্রকাশ শেখ হাসিনার হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম হরমুজ প্রণালিতে নতুন হামলার জেরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন ভোলার বোরহানউদ্দিনে মহাসড়ক ফুটো করে ড্রেজারের পাইপ স্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন সংসদে প্রবাসীদের ১০ দফা দাবি উত্থাপন ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ ৭৩তম বিশ্বসুন্দরী হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ
সব খবর

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রাহকসেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে নিজেদের দ্বিতীয় আউটলেট চালু করেছে দেশের শীর্ষস্থানীয় রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। ৩০ জুলাই ২০২৬ তারিখে বসুন্ধরার ব্লক-এফে ১০,২০০ বর্গফুটের এই বৃহৎ প্রিমিয়াম আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি দেশজুড়ে স্বপ্নের ৯৭৫তম আউটলেট। বসুন্ধরার প্লট-৬৩৩/এ, ব্লক-এফ, রোড-১৯, সাবরিনা সোবহান ৪র্থ অ্যাভিনিউতে অবস্থিত এই স্টোরটি বসুন্ধরা ব্লক-এফ জামে মসজিদের পাশেই অবস্থিত। এই নতুন আউটলেটটির মাধ্যমে ওই এলাকার বাসিন্দাদের কেনাকাটার অভিজ্ঞতা আরও আধুনিক ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান, হেড অব অপারেশন (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) মো. কৌশিক রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, দীর্ঘদিন ধরেই বসুন্ধরার এফ, এল, এম ব্লকসহ আশপাশের বাসিন্দারা এখানে একটি স্টোর খোলার দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় গ্রাহকদের প্রয়োজনীয়তা ও সুবিধার কথা বিবেচনা করেই এই আউটলেটটি চালু করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রাহকদের ভালোবাসাই তাদের এগিয়ে যাওয়ার মূল সাহস। টানা দশ বছর সেরা রিটেইল ব্র্যান্ড হওয়ার পাশাপাশি দেশের সব ক্যাটাগরির ব্র্যান্ডের মধ্যে বর্তমানে ‘স্বপ্ন’ ষষ্ঠ স্থানে রয়েছে, যা গ্রাহকদের গভীর আস্থার প্রতিফলন।

নতুন এই আউটলেটে গ্রাহকরা এক ছাদের নিচে তাজা মাছ, মাংস, ফলমূল, শাকসবজি, নিত্যপ্রয়োজনীয় মুদি সামগ্রী, দুগ্ধজাত পণ্য, বেকারি, ফ্রোজেন ফুড, পার্সোনাল কেয়ার এবং গৃহস্থালির প্রয়োজনীয় সব মানসম্মত পণ্য কিনতে পারবেন। দেশের শীর্ষ রিটেইল চেইন হিসেবে ‘স্বপ্ন’ আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা দেশজুড়ে ছড়িয়ে দিতে নিয়মিত নতুন নতুন এলাকায় তাদের সেবার পরিধি সম্প্রসারণ করে যাচ্ছে।