রাজনীতি

পশ্চাৎমুখী দলের সঙ্গে জোট করা রাজনৈতিক দর্শনের পরিপন্থী: রিজভী

প্রতিবেদক
নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা ঠিক নয়: কাতার রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট রৌমারীতে ডিলারের গোডাউন ভেঙে সার লুট নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকা জেলে মুক্তি পেলেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড, আটকা পড়ার শঙ্কা সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর সাইফুর রহমানের মৃত্যুর রহস্য তদন্তের দাবি রুহুল কবির রিজভীর নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা নেপালের বন্যা দুর্গতদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি হারানো সন্তানদের সন্ধানে ঢাকায় মায়েদের আকুতি ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার সাভারে এসআই আলতাব হত্যায় ৮ জন গ্রেপ্তার
সব খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি পশ্চাৎমুখী রাজনৈতিক দলের সঙ্গে জোট করেছে, যা রাজনৈতিক দর্শনের দিক থেকে সঠিক সিদ্ধান্ত নয়। রোববার ২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত ‘জুলাই রক্তাক্ত: স্বরণ ও প্রত্যায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তরুণ রাজনীতিকদের উদ্দেশ্য করে রিজভী বলেন, তাদের চিন্তা-ভাবনা হওয়া উচিত প্রগতিশীল ও অগ্রগামী। নতুন কিছু দেওয়ার প্রত্যয় থেকেই তরুণদের রাজনীতি করা উচিত, কিন্তু বর্তমানে তারা যে পথ বেছে নিয়েছে তা সঠিক নয়।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, তিনি ভেবেছিলেন গুলি ও রক্তগঙ্গা বইয়ে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব। কিন্তু তিনি এ দেশের মানুষের সাহস ও বীরত্বের ইতিহাস বুঝতে ব্যর্থ হয়েছেন। ক্ষমতা ধরে রাখতে হেলিকপ্টার থেকে গুলি চালাতে এবং জনগণের রক্তের ওপর দিয়ে হাঁটতে তার দ্বিধা ছিল না। জুলাই বিপ্লবকে ১৭ বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেন তিনি।

প্রশাসনে দলীয় নিয়োগ প্রসঙ্গে রিজভী যুক্তরাষ্ট্রের ‘স্পয়েলস সিস্টেম’-এর উদাহরণ টেনে বলেন, সরকার পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ পদে নতুন লোক নিয়োগ হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় এলে তা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দলীয়করণের ঘটনা। এছাড়া তিনি শেখ হাসিনার রাজনৈতিক অপসংস্কৃতি ও মিথ্যাচারের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান তরুণ প্রজন্মের উচিত ঘৃণা বা অশালীন ভাষার রাজনীতি বর্জন করে উন্নত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা।

আলোচনা সভায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন নাসির শিবিরের তীব্র সমালোচনা করে বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ছাত্রশিবিরের শীর্ষ নেতাদের বহিষ্কারের ঘটনা ঘটেছে। তিনি অভিযোগ করেন, গত দুই বছর ধরে শিবির নারীদের হেনস্তা ও সাইবার বুলিং করে আসছে, অথচ এখন তারা টিএসসিতে ‘ফিমেল কর্নার’ খোলার ভণ্ডামি করছে। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অশালীন মন্তব্য করার অভ্যাস ত্যাগ করে তার সুশিক্ষা গ্রহণের প্রয়োজন। এছাড়া রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে শিক্ষার্থীদের ভয় দেখানো ও হুমকি দেওয়ার ঘটনা আর সহ্য করা হবে না। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।