আইন ও আদালত

গুম প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

প্রতিবেদক
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে লুটপাট ও ভাঙচুর নিয়ে শফিকুর রহমানের ক্ষোভ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
সব খবর

মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (০৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই আইনে গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন-অযোগ্য ও আপস-অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী এতে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে—যেমন গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে অথবা পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান না মিললে অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড হতে পারে।

আইনটিতে ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার সুরক্ষায় ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি আইনগত সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিপূরণ তহবিল গঠন। দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে, আর তা সম্ভব না হলে রাষ্ট্র থেকে ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার বিধানও যুক্ত করা হয়েছে। এছাড়া গুম হওয়া ব্যক্তির স্ত্রী ও নির্ভরশীলদের ভরণপোষণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি ব্যবহারের অনুমতি এবং পাঁচ বছর পর উত্তরাধিকারীদের সম্পত্তি বণ্টনের জন্য গুম সনদ প্রদানের সুযোগ রাখা হয়েছে।

আইনগত প্রক্রিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে তদন্ত এবং পরবর্তী সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও আদালতের মাধ্যমে তল্লাশি পরোয়ানা জারি, অভিযুক্তের অনুপস্থিতিতে বিচার, ডিজিটাল সাক্ষ্যের গ্রহণযোগ্যতা এবং সাক্ষী ও ভুক্তভোগীর গোপনীয়তা ও নিরাপত্তার বিধান রাখা হয়েছে। গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা এবং একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার তৈরির মাধ্যমে এই আইন একটি সমন্বিত আইনি কাঠামো হিসেবে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।