আইন ও আদালত

অপ্রতিম হত্যা মামলা: আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লা আইনজীবী সমিতি

প্রতিবেদক
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে ট্রাম্প দম্পতির অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক ও জুবাইদা নিউ ইয়র্কে ট্রাম্প দম্পতির অভ্যর্থনা অনুষ্ঠানে তারেক ও জুবাইদা যুক্তরাষ্ট্রে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার যুক্তরাষ্ট্রে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারের অঙ্গীকার চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিভ্রাট, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল চলন্ত মেট্রোরেলের দরজা খুলে বিভ্রাট, ২৬ মিনিট বন্ধ ট্রেন চলাচল সরকারি কেনাকাটায় ২০ বছরের সুযোগবঞ্চিতদের জন্য নতুন সুযোগ ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে শতভাগ পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে শতভাগ পাঠ্যবই পৌঁছানোর লক্ষ্য সারের সংকট নেই বলা কুড়িগ্রামের কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সারের সংকট নেই বলা কুড়িগ্রামের কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ মিশিগান ডেমোক্রেটিক পার্টির সম্মানজনক যুব নেতৃত্ব পুরস্কার জিতলেন তাহমিদ চৌধুরী মিশিগান ডেমোক্রেটিক পার্টির সম্মানজনক যুব নেতৃত্ব পুরস্কার জিতলেন তাহমিদ চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা ইসলামের দৃষ্টিতে ঈমানের অন্যতম একটি শাখা রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা ইসলামের দৃষ্টিতে ঈমানের অন্যতম একটি শাখা
সব খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা আইনজীবী সমিতির মধ্যে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এই সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়। সভা শেষে সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রধানত অপ্রতিম হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করা এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আসামিপক্ষে সমিতির কোনো সদস্য মামলা লড়বেন না—এমন সিদ্ধান্তের বিষয়ে অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, মানবিক কারণে আমরা মৌখিকভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। তবে এ ধরনের পরিস্থিতিতে আসামিপক্ষে আইনজীবী না থাকলে ন্যায়বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্র নিজেই তখন আসামির পক্ষে আইনজীবী নিয়োগ করবে, কারণ একতরফা বিচার প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম থাকে।

সভার কার্যক্রম শেষে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সরাসরি কুমিল্লার কোটবাড়ী এলাকার গন্ধমতিতে অপ্রতিমের বাসভবনে যান। সেখানে তারা নিহত অপ্রতিমের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।