আইন ও আদালত

শিশু জুলিয়া হত্যা: ২১ বছর পর খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমির হোসেন

প্রতিবেদক
আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ আব্বাসী খেলাফতে কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কারিগরি শিক্ষা ঢেলে সাজাবে সরকার দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান দেশে ১ কোটি ৮৫ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের ধরলেই পুরস্কার পাবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা নারায়ণগঞ্জে মেঘনায় ট্রলারডুবি: ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রশাসকের তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা তীব্র দাবদাহ ও লোডশেডিংয়ে সিরাজগঞ্জে বেড়েছে হাতপাখার চাহিদা জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত ডিএমপির ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত ডিএমপির
সব খবর

চট্টগ্রামের হাটহাজারীতে শিশু জুলিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দীর্ঘ ২১ বছর পর আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায় বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে। রায়ে আদালত উল্লেখ করেন যে, প্রকৃত আসামিকে ধরতে ব্যর্থ হয়ে নির্দোষ আমির হোসেনকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।

এর আগে গত ১ সেপ্টেম্বর ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শেষে বিচারপতিদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আমির হোসেনকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন।

নথি অনুযায়ী, ২০০৫ সালের ১৬ মে হাটহাজারী উপজেলার মেখল গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায় শিশু জুলিয়া আক্তার। সে সময় আমির হোসেন ওই বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। অভিযোগ ওঠে, ওই দিনই জুলিয়াকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর মরদেহ পার্শ্ববর্তী একটি খালে ফেলে দেওয়া হয়। পরে পুলিশ খালপার থেকে মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আমির হোসেনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়েছিল।

ঘটনার তদন্ত শেষে ২০০৮ সালের ২৫ আগস্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ। পরবর্তী সময়ে ২০০৯ সালের ৮ সেপ্টেম্বর ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আমির হোসেনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

বিচারিক আদালতের সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি অনুষ্ঠিত হয়। সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক তথ্য পর্যালোচনা শেষে আদালত জানান, প্রকৃত আসামির পরিবর্তে আমির হোসেনকে ভুলভাবে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়েছিল। ফলে দীর্ঘ ২১ বছরের আইনি লড়াই ও কারাভোগের পর পূর্ণাঙ্গ রায়ের মাধ্যমে আমির হোসেন সব অভিযোগ থেকে চূড়ান্তভাবে খালাস পেলেন।