বাংলাদেশ

বাঁশখালীতে বন্যায় ২৭ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত, ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিবেদক
লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের লংমার্চ ওষুধের মতো কাজ করছে, দাবি জামায়াত আমিরের আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে ফিরতে পারেন মেসি নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন নতুন বিশ্বমানচিত্র গ্রহণে জাতিসংঘের অনুমোদন জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত জনগণের অধিকার আদায়ে লংমার্চ, কোনো বাধাই মানবে না জামায়াত তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি তিন বছরে ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ, দুই সেরোটাইপের মিশ্রণে বাড়ছে ঝুঁকি ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড চামারি আতাপাত্তুর আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ আফ্রিকার সঠিক আয়তন তুলে ধরতে বিশ্ব মানচিত্র পরিবর্তনের উদ্যোগ নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে নিরাপত্তাহীনতায় ভুগছে দেশ, পুলিশ ব্যস্ত গুজব ঠেকাতে বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু
সব খবর

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ বন্যায় সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের পানিতে উপজেলার ৩ হাজার ৪৪৬ দশমিক ৫ হেক্টর জমির ফসল তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন প্রায় ২৭ হাজার কৃষক। এই দুর্যোগের সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় সবজির বাজারে।

বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার জানিয়েছেন, সরকারি হিসেবে কৃষি খাতে এই বন্যায় প্রায় ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, সবজি ও অন্যান্য কৃষি ফসল মিলিয়ে প্রকৃত ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে গেছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও সহজশর্তে ঋণের দাবি জানিয়েছেন, অন্যথায় তাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করছেন।

সবজি উৎপাদনের জন্য পরিচিত বাঁশখালী থেকে চট্টগ্রামের বাজারে বড় একটি অংশের জোগান আসে। পুঁইছড়ী, নাপোড়া, শেখেরখীল, চাম্বল, জলদী, বৈলছড়ী, গন্ডামারা, বড়ঘোনা, সরল, কাথারিয়া, বাহারছড়া, পুকুরিয়া ও সাধনপুর এলাকায় সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পূর্ব-পুঁইছড়ীর কৃষক হেলাল জানান, তার কাঁকরোল ক্ষেতের অধিকাংশই নষ্ট হয়ে গেছে এবং যা অবশিষ্ট আছে তা চড়া দামে বিক্রি করতে হচ্ছে।

উৎপাদন কমে যাওয়ায় বাজারে মৌসুমি সবজির দামে অস্থিরতা দেখা দিয়েছে। বন্যার মাত্র কয়েকদিন আগেও যেসব সবজি ১০ থেকে ১৫ টাকায় পাওয়া যেত, এখন তা কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি কাঁকরোল ১২০ টাকা, টমেটো ১৬০ টাকা, বরবটি ১২০ টাকা, ঢ্যাঁড়স ১২০ টাকা, কচুরলতি ৮০ টাকা, কচুর ছড়া ৭০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা এবং দেশি আলু ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চট্টগ্রামের বাইরের আলু ৩০ টাকা এবং প্রতি পিস কাঁচা কলা ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।