খেলা

আগামী ২৮ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে নারী এশিয়া কাপের সম্ভাবনা

প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বিশাল বিক্ষোভ প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বিশাল বিক্ষোভ শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে শ্রম অসন্তোষ নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি ও ২১ ম্যাজিস্ট্রেট মোতায়েন গাজীপুরে শ্রম অসন্তোষ নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি ও ২১ ম্যাজিস্ট্রেট মোতায়েন বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের যাত্রা শুরু, নেতৃত্বে লাবণ্য ও মোবাশ্বির বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের যাত্রা শুরু, নেতৃত্বে লাবণ্য ও মোবাশ্বির বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ব্যাপক ভাঙচুর মজুরি বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ব্যাপক ভাঙচুর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাহামাগামী বিমান বিধ্বস্ত, নিহত ৯ চলনবিলের অতিথি পাখিদের কলকাকলি, নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ চলনবিলের অতিথি পাখিদের কলকাকলি, নিরাপত্তা নিয়ে স্থানীয়দের উদ্বেগ তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর তাহসিফ হত্যা মামলা: বান্ধবী দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর
সব খবর

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচি ঘোষণা করেনি, তবে অংশগ্রহণকারী দেশগুলোকে এই সম্ভাব্য তারিখ ধরে প্রস্তুতির জন্য অনানুষ্ঠানিকভাবে বার্তা পাঠানো হয়েছে। এটি নারীদের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের ষষ্ঠ আসর হতে যাচ্ছে।

প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্যে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এসিসির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং তার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে টুর্নামেন্টের ভেন্যু ও পূর্ণাঙ্গ সময়সূচি সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা।

গত ২২ জুলাই অংশগ্রহণকারী দেশগুলোর কাছে প্রতিযোগিতার প্রতীকচিহ্ন বা লোগো পাঠানো হয়েছে। এসিসির নির্দেশনা অনুযায়ী, দলগুলোকে ২৭ আগস্টের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর প্রস্তুতি নিতে বলা হয়েছে। একই সঙ্গে ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। যদিও মাঠ চূড়ান্ত করার প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

চূড়ান্ত সূচি না পাওয়ায় অংশগ্রহণকারী দেশগুলো ভ্রমণ ও আনুষঙ্গিক আয়োজন নিয়ে এসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের নারী দলের তালিকা প্রকাশ করলেও পরে তা সরিয়ে নেয়, কারণ টুর্নামেন্ট নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা তখনো আসেনি। প্রসঙ্গত, আগামী ২০২৬ সালের এশীয় ক্রীড়া আসরের নারী ক্রিকেট ইভেন্ট জাপানের নাগোয়া শহরে ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।