অপরাধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ

প্রতিবেদক
সব খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং পরবর্তীতে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল চত্বরে দুই পক্ষের মধ্যে এই সংঘাত ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর ছাত্রদলের নেতাকর্মীরা শিবির কর্মীদের ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।

পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় দুপুর ২টার দিকে, যখন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় হাসপাতালের মূল ফটকের বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা সমবেত হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ছাত্রশিবির নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিবিরের নেতাকর্মীরা হাসপাতালের ভেতরে আশ্রয় নিতে বাধ্য হন। সংঘর্ষ চলাকালে দুই পক্ষই একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং অনেকের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পুলিশ পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে।

সব খবর