অপরাধ

গাজীপুরে বাবাকে পিটিয়ে হত্যার পর ফোন চার্জ দিতে গিয়ে আটক ছেলে

প্রতিবেদক
শক্তিশালী নতুন জাতীয় সরকার গঠনের ঘোষণা বেনিয়ামিন নেতানিয়াহুর শক্তিশালী নতুন জাতীয় সরকার গঠনের ঘোষণা বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার ভারতের অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মুশফিককে ছাড়াই মাঠে নামল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মুশফিককে ছাড়াই মাঠে নামল বাংলাদেশ ডিআইজি বাংলোয় অভিযান: স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ ডিআইজি বাংলোয় অভিযান: স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ জাপান মর্গে ছবি দেখে মেয়ের খোঁজ মিলল, কিন্তু শেষবার দেখা হলো না বাবা-মায়ের মর্গে ছবি দেখে মেয়ের খোঁজ মিলল, কিন্তু শেষবার দেখা হলো না বাবা-মায়ের দেশবিরোধী চক্রান্ত রুখতে যুবদল রাজপথে সজাগ থাকবে: হুইপ দুলু দেশবিরোধী চক্রান্ত রুখতে যুবদল রাজপথে সজাগ থাকবে: হুইপ দুলু রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য
সব খবর

গাজীপুরের শ্রীপুরে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গেলে স্থানীয়রা তাকে দেখে ধাওয়া করে আটক করেন। পরে তাকে একটি নারিকেলগাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে, বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আনোয়ার। একপর্যায়ে তার বাবা আব্দুস সামাদ (৬০) তাকে শান্ত করার চেষ্টা করলে আনোয়ার ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবার মাথায় ও বুকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই আনোয়ার পলাতক ছিলেন এবং এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

আটকের পর আনোয়ার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি তার বাবার মৃত্যু বিশ্বাস করেন না এবং বাবার কবরও দেখেননি। তিনি আরও জানান, গত দুই দিন তিনি এলাকায় লুকিয়ে থেকে নিজের ছেলে-মেয়েকে দেখার চেষ্টা করছিলেন। ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেপ্তারের পর তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।